ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীলীগের লকডাউন ঘোষণার বিরুদ্ধে ছাত্রদল নেতা জিসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

blank

আওয়ামীলীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর লকডাউনের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। 

সোমবার (১০ নভেম্বর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে ছাত্রদল নেতারা ‘১৩ তারিখ সারাদিন, লীগ ধরে জেলে দিন’, ‘লীগ ধর জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি চত্বরের সামন সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মমিনুল ইসলাম জিসান বলেন, ২০২৪ এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে গণহত্যাকারী-ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী তাদের পরিবার-পরিজন নিয়ে ভারতে পালিয়ে গেছেন, এখন পর্যন্ত তাদের কোনো সঠিক ঠিকানা জানা যায়নি।

তিনি আরও বলেন,  বিদেশে, ভারতের মাটিতে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে, গণতন্ত্র বিলীন করতে, গণতান্ত্রিক নির্বাচনকে ব্যাহত করতে এবং আগুন, সন্ত্রাস, ককটেল বোমার মাধ্যমে জনজীবন ব্যাহত করতে চায়। ছাত্রদল আগামী ১৩ই নভেম্বর রাজপথে অবস্থান করবে এবং সজাগ থাকবে।

blank

ঢাকায় কলাপাড়াবাসীর মিলনমেলা: মোশাররফ হোসেন এমপিকে সংবর্ধনা

আওয়ামীলীগের লকডাউন ঘোষণার বিরুদ্ধে ছাত্রদল নেতা জিসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫