ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে যাওয়া পরিবারের পাশে ইউএনও ও প্রবাসী যুবক

blank

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় খলিফাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে মোঃ আলাউদ্দিন ফকিরের (পিতা: মৃত অমেত ফকির) বাড়িতে আকস্মিক এই অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাড়িসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তিন সন্তানকে নিয়ে তিনি বর্তমানে দিশেহারা অবস্থায় রয়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানবিক সহায়তার হাত বাড়ান দুইজন আমেরিকান প্রবাসী— মোঃ রাসেল হোসেন এবং মোঃ রাশিদুল ইসলাম ফকির। তারা ক্ষতিগ্রস্ত আলাউদ্দিন ফকিরের নতুন বাড়ি নির্মাণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।

এছাড়া, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করে নগদ অর্থসহ চাল, ডাল, হাড়ি-পাতিলসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হঠাৎ সবকিছু হারিয়ে আলাউদ্দিন ফকিরের পরিবার গভীর সংকটে পড়লেও স্থানীয় প্রশাসন ও প্রবাসীদের সহযোগিতা তাদের নতুন করে বাঁচার আশা জোগাচ্ছে।

জনপ্রিয় খবর
blank

বিমান মন্ত্রী ও সংসদ হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে যাওয়া পরিবারের পাশে ইউএনও ও প্রবাসী যুবক

প্রকাশের সময় : ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫