দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পাবনার চাটমোহরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও চাটমোহর পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় চাটমোহর উপজেলা পরিষদ, ভূমি অফিস, বালিকা উচ্চ বিদ্যালয় এবং চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু সম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে বিভিন্ন স্থানে মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক ফয়সাল মাহমুদ, প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন, আর কে এম আব্দুর রব মিঞা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, পৌরসভার প্রকৌশলী রাফিউল বারী, স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল, লাইসেন্স পরিদর্শক মো. বাকিবিল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক 
















