ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

blank

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের সঙ্গে কথা বলে তিনি এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের উন্নয়ন ও অগ্রগতি কার্যক্রমসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি হয়েছে। এর মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে জ্বালানি ও শক্তির ব্যবহারসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাংলাদেশ আরও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, বিগত সময়ের তুলনায় নৈরাজ্যকর পরিস্থিতি থেকে দেশ অনেকটাই বেরিয়ে এসেছে। বর্তমানে আগের তুলনায় সহিংসতা উল্লেখযোগ্য হারে কমেছে বলেও দাবি করেন তিনি।

অনলাইন নিরাপত্তা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধ প্রসঙ্গে তিনি বলেন, একটি যুগোপযোগী ও কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হলে সমাজে অপতথ্য ও গুজবের বিস্তার অনেকটাই কমে আসবে।

blank

রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে