ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, বাড়িতে আগুন

blank

রাজশাহীর বাঘা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে হাফিজুর রহমান নামের এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় জানালা ভেঙে পালানোর চেষ্টা করলে টিনের আঘাতে তার ডান হাত গুরুতর জখম হয়। পরে তার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কিশোরপুর হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমানকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে ওই প্রবাসীর স্ত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই নারীর সঙ্গে হাফিজুর রহমানের সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন এলাকায় আগে থেকেই ছিল। শুক্রবার রাতে ওই নারীর ঘরে হাফিজুর অবস্থান করছেন, এমন খবর ছড়িয়ে পড়লে কয়েকজন স্থানীয় ব্যক্তি সেখানে যান। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য, মারধরের একপর্যায়ে হাফিজুর জানালা ভেঙে পালানোর চেষ্টা করেন। এ সময় টিনের সঙ্গে ধাক্কা লেগে তার ডান হাতে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এর কিছুক্ষণ পর হাফিজুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। হাফিজুর রাজশাহী শহরের একটি ক্লিনিকে চাকরি করেন এবং মাঝেমধ্যে ওই বাড়িতে আসতেন। শুক্রবার রাতে দুজনকে একই ঘরে অবস্থান করতে দেখার পরই ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

blank

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, বাড়িতে আগুন

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে