ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনায় জামায়াতসহ ৮ দল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 129
blank

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি জমা দিতে যমুনায় গিয়েছে জামায়াতে ইসলামীসহ ৮টি দলের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পল্টন থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন মোড় পর্যন্ত আসেন ৮ দলের নেতা-কর্মীরা। পরে সেখান থেকে দুপুর সাড়ে ১২টার ৯ সদস্যের প্রতিনিধি দলটি স্মারকলিপি নিয়ে যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধি দলে রয়েছেন— জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা।

এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এবং কাকরাইল মোড়ে জড়ো হন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। সকাল ১০টায় বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে আসেন তারা।

জনপ্রিয় খবর
blank

কুড়িগ্রামে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণী

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনায় জামায়াতসহ ৮ দল

প্রকাশের সময় : ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫