ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেন-গাভিরের নেতৃত্বে আল-আকসায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ, উত্তেজনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • 21
blank

ইহুদিদের ধর্মীয় শোক দিবস ‘তিশা বাব’ উপলক্ষে হাজারো ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থি গোষ্ঠীর সদস্য জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। ঘটনাকে কেন্দ্র করে জেরুজালেমে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, বৃহস্পতিবার (২৪ জুলাই) একদিনেই ৪ হাজার ২৮৮ জন ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন, যা চলতি বছরের অন্যতম বড় অনুপ্রবেশের ঘটনা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে বেন-গাভির আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। জেরুজালেম গভর্নরেটের দাবি, প্রবেশের পর বসতি স্থাপনকারীরা সেখানে তালমুদিক ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। তারা গান গেয়েছেন, মাটিতে নত হয়েছেন এবং প্রার্থনা করেছেন।

ইহুদি ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রাচীন জেরুজালেমে তাদের প্রথম ও দ্বিতীয় পবিত্র মন্দির বর্তমান আল-আকসা প্রাঙ্গণের স্থানেই ছিল। এ কারণে তারা এলাকাটিকে টেম্পল মাউন্ট নামে অভিহিত করেন এবং ‘তিশা বাব’ উপলক্ষে মন্দির ধ্বংসের স্মরণে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করেন।

অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে আল-আকসার বিভিন্ন প্রবেশপথে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। বহু ফিলিস্তিনি মুসল্লি ও শিক্ষার্থীকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং কয়েকজনের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।

আল-জাজিরার এক সাংবাদিক জানান, পুরোনো জেরুজালেমজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বয়স্ক ব্যক্তিদের বাইরে অধিকাংশ ফিলিস্তিনির আল-আকসায় প্রবেশ সীমিত রাখা হয়েছে। পাশাপাশি পূর্ব জেরুজালেম, কালান্দিয়া ও আশপাশের বিভিন্ন তল্লাশিচৌকিতেও নিরাপত্তা কড়াকড়ি বাড়ানো হয়েছে।

জনপ্রিয় খবর
blank

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বেন-গাভিরের নেতৃত্বে আল-আকসায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ, উত্তেজনা

প্রকাশের সময় : ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬