ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে যুব অধিকার পরিষদ সভাপতির বিএনপিতে যোগদান

blank

মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান স্বেচ্ছায় পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সন্ধ্যার পর মহিপুর থানা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর এ যোগদান সম্পন্ন হয়। এ সময় থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজের হাতে ফুল তুলে দিয়ে তিনি দলে যোগ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হাফেজ আঃ বারেক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আকন ফিরোজ,থানা যুবদলের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান প্যাদা,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলম এবং সিনিয়র সহ-সভাপতি রিপন মুসুল্লি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

blank

যোগদানকালে সিদ্দিকুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র, নাগরিক অধিকার ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির প্রতি আস্থা রেখেই তিনি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন। তিনি আরও জানান, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির রাজনৈতিক দর্শনের প্রতি বিশ্বাস রেখে তিনি দলে যোগ দিয়েছেন।

তিনি সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে ভবিষ্যতে জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

blank

এ সময় থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন নেতাকর্মীদের আগমন সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রমকে বেগবান করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার।

blank

বিশ্ব বদলানো ১০০ মুখ: প্রকাশ পেল ‘টাইম ১০০’ তালিকা

পটুয়াখালীতে যুব অধিকার পরিষদ সভাপতির বিএনপিতে যোগদান

প্রকাশের সময় : ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬