নতুন সরকারের প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সকাল ১১টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন।
দিনের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩ টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী এবং বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক 



















