ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহিপুরে বিএনপির ধানের শীষের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

blank

মহিপুর থানা বিএনপির উদ্যোগে মহিপুর বাজারে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ মিছিলটি মহিপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার।

তিনি বলেন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি না হয়েও কলাপাড়া ও রাঙ্গাবালী এলাকায় রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। এসব উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও বক্তব্য রাখেন মহিপুর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার নিশ্চিত করতে এবিএম মোশাররফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মিছিলে উপস্থিত ছিলেন ৭নং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন মুসুল্লি সুলতান, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান হাওলাদার, ৭নং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার, মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ কাওছার মনির, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান মিলন, মহিপুর থানা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ মাসুম ফরাজিসহ প্রায় এক হাজার নেতাকর্মী।

জনপ্রিয় খবর
blank

‘মিথ্যা মামলা দিয়ে আমাকে দমানো যাবে না’— নিজের বিরুদ্ধে অভিযোগে ক্ষুব্ধ হিরো আলম

মহিপুরে বিএনপির ধানের শীষের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬