ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহিপুরে ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

blank

পটুয়াখালীর মহিপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছেড়ে দুই ইউপি সদস্যসহ অন্তত ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বিএনপির এক নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীদের নেতৃত্ব দেন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আউয়াল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মিলন, যুবলীগ নেতা মশিউর রহমান হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জহিরুল ইসলাম মনির ও ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মজিবুর রহমান ভূইয়া।

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে তারা বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

blank

যোগদানকালে ইউপি সদস্য মজিবুর রহমান ভূইয়া বলেন, এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ধানের শীষ প্রতীকে যোগ দিয়েছেন। বিএনপির নেতৃত্বেই মহিপুরে প্রকৃত উন্নয়ন সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

ইউপি সদস্য জহিরুল ইসলাম মনির বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই বাস্তবতা থেকেই পরিবর্তনের লক্ষ্যে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আউয়াল মোল্লা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিই মানুষের শেষ ভরসা। এবিএম মোশাররফ হোসেনের নেতৃত্বে এলাকায় উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে—এই বিশ্বাস থেকেই তারা ধানের শীষে যোগ দিয়েছেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর এই যোগদান মহিপুরে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে।

blank

ত্রয়োদশ সংসদ: সংরক্ষিত নারী আসনে ইসিতে জামায়াত জোটের মনোনয়নপত্র জমা

মহিপুরে ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশের সময় : ০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬