ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা

blank

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে এক ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সব নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ভোটগ্রহণ চলাকালীন সময়ে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেকোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা অবৈধ প্রভাব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

একইসঙ্গে, উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জনপ্রিয় খবর
blank

মহিপুরে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, ঘোষণা হলো নতুন কমিটি

আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের সময় : ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬