ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে বাঁশবাগান থেকে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার

blank

নীলফামারীর জলঢাকা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার গভীর রাতে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম এলাকার একটি বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর সিপিসি-২ এর একটি অভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্থানীয় মৃত আছির উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেনের মালিকানাধীন বাঁশবাগানে তল্লাশি চালানো হলে একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভেতরে লুকানো অবস্থায় পিস্তলটি পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত পিস্তলটি অবৈধ এবং এটি কীভাবে সেখানে এলো—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

র‍্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্রটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জলঢাকা থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় র‍্যাব ও পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প, ইনফ্যান্তিনোর সঙ্গে চ্যাম্পিয়নদের হাতে তুলবেন ট্রফি

র‍্যাবের অভিযানে বাঁশবাগান থেকে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার

প্রকাশের সময় : ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬