ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরবাসীর জন্য বিনোদনকেন্দ্র, কাজীপাড়ায় পৌর পার্কের উদ্বোধন

blank

পাবনার চাটমোহরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পৌর সদরের কাজীপাড়া মহল্লায় ‘চাটমোহর পৌর পার্কের’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম একটি কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে পার্কটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক খালিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চাটমোহর পৌরসভার প্রশাসক মো. মজিবুর রহমান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, উপজেলা প্রকৌশলী মো. এজাজুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওসমান গণি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. অলিউর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, পৌরসভার প্রকৌশলী মো. রাফিউল বারী, মো. বাকি বিল্লাহ, মো. আবুল কালাম আজাদ দুলাল এবং চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম তাইজুলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, পার্ক নির্মাণ করা হলে স্থানীয় বাসিন্দারা এর সুফল পাবেন। শিশুদের সাঁতার শেখার জন্য সুইমিংপুল তৈরির বিষয়েও তিনি মত প্রকাশ করেন। পাশাপাশি পার্ক নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়ে ভালো কাজের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

চাটমোহর পৌরসভার প্রকৌশলী মো. রাফিউল বারী জানান, কাজীপাড়া মহল্লায় ৪৫ ফুট প্রস্থ ও প্রায় ৬০০ ফুট দৈর্ঘ্যের সরকারি জায়গায় প্রাথমিকভাবে ৭ লাখ টাকা ব্যয়ে পার্ক নির্মাণ করা হবে। বিদ্যমান গাছপালা অক্ষত রেখে শিশুদের উপযোগী করে পার্কটি গড়ে তোলা হবে। পরবর্তী সময়ে সেখানে পাবলিক লাইব্রেরি, ওয়াকওয়ে, ক্যাফে, সুইমিংপুল, জিম এবং জ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিনোদনকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান জানান, চাটমোহরবাসীর দীর্ঘদিনের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়ে পৌরসভার পক্ষ থেকে এ পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নান্দনিক পৌর পার্ক নির্মাণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : এক মিনিট আগে