ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে শিশুর মৃত্যু, নিজ গাড়িবহর থামিয়ে হাসপাতালে নিলেন হুইপ দুলু

blank

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু গ্রামের বাড়ি থেকে ফেরার পথে মানুষের ভিড় ও স্বজনদের আহাজারি দেখে গাড়িবহর থামান। সেখানে গিয়ে পানিতে ডুবে থাকা তিন বছর বয়সী শিশু সাদিপকে দেখতে পান। শিশুটিকে জীবিত মনে করে দ্রুত সঙ্গে থাকা পুলিশের গাড়িতে তুলে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া এলাকায় পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। সাদিপ ওই এলাকার বকুল হোসেনের ছেলে।

জানা যায়, নিজের গ্রামের বাড়ি রামশার কাজিপুর থেকে ফেরার পথে শাখারীপাড়া এলাকায় মানুষের ভিড় ও কান্নাকাটির শব্দ শুনে গাড়ি থামান হুইপ দুলু। পরে শিশুটির বাবা ও স্বজনদের আহাজারি দেখে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। এ সময় সঙ্গে থাকা পুলিশের গাড়িতে শিশুটিকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, গ্রামের বাড়ি থেকে ফেরার পথে ঘটনাস্থলে মানুষের ভিড় ও কান্নাকাটি দেখে তিনি গাড়ি থামান। শিশুটিকে জীবিত মনে হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। দ্রুতগতিতে যাওয়ায় ১০ মিনিটেরও কম সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি। এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুবুর রহমান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

জনপ্রিয় খবর
blank

পাবনায় ভেজাল দুধ তৈরির অভিযোগে চারজন আটক, দুজনের কারাদণ্ড

পানিতে ডুবে শিশুর মৃত্যু, নিজ গাড়িবহর থামিয়ে হাসপাতালে নিলেন হুইপ দুলু

প্রকাশের সময় : ৩৬ মিনিট আগে