ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ১২ মৃত্যু

২৫ দিনেও জমা হয়নি বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে তদন্তের প্রতিবেদন

blank

নাটোরের বড়াইগ্রাম উপজেলার সরদারপাড়ায় বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন এখনো জমা দেয়নি তদন্ত কমিটি। দুর্ঘটনার ২৫ দিন পেরিয়ে গেলেও প্রতিবেদন প্রকাশ না হওয়ায় দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ২০ অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরদারপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার আব্দুস সামাদ ফকির (৭০), জুয়েল (৪০), সালাম মোল্লা (৪৬), কাশেম (৩৫), শাহীন (৩২) ও শহিদুল ইসলাম (৪৫)। এ ছাড়া রাজশাহীর বাগমারা উপজেলার আনোয়ার হক (৩০), নওগাঁর সান্তাহারের ঘোনটোলা এলাকার রাসেল আলী (৩৩), ফরিদপুর সদর উপজেলার হিমেশ জামাদার, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শিশু তাছফিয়া (৮), ঝিনাইদহ সদর উপজেলার ট্রাকচালক আবুল কালাম (৫৬) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসচালক মো. সোহেল রানা (৪০) প্রাণ হারান।

দুর্ঘটনার পর গত ২১ অক্টোবর সকালে তদন্ত কমিটির সাত সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতের নেতৃত্বে কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস, নাটোর সড়ক বিভাগের প্রতিনিধি রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তার হামিদ, বিআরটিএ নাটোরের সহকারী পরিচালক উত্তম কুমার শর্মা, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বপন চন্দ্র হোড় এবং বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনাকবলিত আরপি নাইস পরিবহনের বাসটির ফিটনেস সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তথ্য পাওয়া গেছে। নাটোর বিআরটিএ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ব-১২-৪৪৪৫ নম্বরের বাসটির ফিটনেস সনদের মেয়াদ চলতি বছরের ১৩ মে শেষ হয়েছিল।

এ ছাড়া দুর্ঘটনার সময় বাসটি কে চালাচ্ছিলেন, চালকের আসনে চালক নাকি তাঁর সহকারী ছিলেন, ওভারটেকিং কিংবা অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছিল কি না—এসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত ঢাকা পোস্টকে বলেন, ইনশাআল্লাহ, এই সপ্তাহের শেষের দিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবেন।

দুর্ঘটনার কারণ ও তদন্তে উঠে আসা তথ্য সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো সম্ভব হবে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে চান না বলেও উল্লেখ করেন তিনি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

তবে ১২ জনের প্রাণহানির মতো ভয়াবহ দুর্ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের চিহ্নিত করার বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

জনপ্রিয় খবর
blank

শিশু রামিসা হত্যা মামলার শুনানি আজ হাইকোর্টে

বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ১২ মৃত্যু

২৫ দিনেও জমা হয়নি বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে তদন্তের প্রতিবেদন

প্রকাশের সময় : ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬