ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় চুরি যাওয়া ট্রাক উদ্ধার

blank

পুলিশ সুপারের নির্দেশনা ও জনগণের সহযোগিতায় নওগাঁ সদর মডেল থানা পুলিশের ঝটিকা অভিযানে চুরি হওয়া একটি ট্রাক এক রাতের মধ্যে উদ্ধার করা হয়েছে। নওগাঁ থেকে চুরি হওয়া ট্রাকটি বগুড়ার কাহালুতে ফেলে পালিয়ে যায় চোরেরা। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করা হয়।

জানা যায়, মো. কাজল (৪৫) নামের এক ব্যক্তির ঢাকা মেট্রো-ট-১৪-৭১৯৭ নম্বরের ট্রাকটি গত ১২ নভেম্বর ২০২৬ দুপুর ১২টা ৩০ মিনিটে নওগাঁ সদর মডেল থানাধীন রজাকপুর ট্রাক টার্মিনালে পার্কিং করে তিনি বাড়িতে যান। পরদিন ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা চোরেরা ট্রাকটির কেবিনের জানালার কাচ ভেঙে সেটি চালিয়ে নিয়ে যায়।

ঘটনাটি ৯৯৯-এর মাধ্যমে নওগাঁ সদর মডেল থানাকে জানানো হলে পুলিশ সুপার বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে নাটোর, বগুড়া ও জয়পুরহাট জেলা পুলিশসহ হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।

পুলিশের বিভিন্ন স্থানে ধারাবাহিক চেকপোস্ট ও তল্লাশি অভিযানের চাপে চোরেরা ১৪ নভেম্বর রাত ১টার দিকে বগুড়া জেলার কাহালু থানাধীন কাহালু বেতার কেন্দ্রের সামনে পাকা সড়কের ওপর ট্রাকটি রেখে পালিয়ে যায়।

পরে ট্রাকের মালিক ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করে নওগাঁয় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় খবর
blank

শিশু রামিসা হত্যা মামলার শুনানি আজ হাইকোর্টে

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় চুরি যাওয়া ট্রাক উদ্ধার

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে