ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

blank

নাটোরের সিংড়ায় ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সানোয়ার হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের কংশপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হোসেন রাজশাহীর দারুসা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে কংশপুর ব্রিজ এলাকায় একটি ভুটভুটির সঙ্গে সানোয়ার হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় খবর
blank

সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে যা হয়

সিংড়ায় ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬