ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় এসএসসিতে উপজেলার সেরা মাহজাবীন ইকবাল মাধুর্য

blank

 নাটোরের সিংড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম ভাগনগর কান্দী। সেই গ্রামের ভাগনগর কান্দী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহজাবীন ইকবাল মাধুর্য এবারের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করে উপজেলার শীর্ষস্থান দখল করেছে।

মাহজাবীন ইকবাল মাধুর্য এসএসসি পরীক্ষায় ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৮৭ নম্বর পেয়ে সিংড়া উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। তার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

মাহজাবীনের এমন সাফল্যের পেছনে তার বাবা জাফর ইকবাল, মা তাহমিনা নাসরীন এবং বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, মাহজাবীনের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলেই এই সাফল্য এসেছে।

ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চান কৃতী শিক্ষার্থী মাহজাবীন ইকবাল মাধুর্য। এজন্য তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

প্রত্যন্ত গ্রামের একটি বিদ্যালয় থেকে উপজেলার সেরা ফলাফল অর্জন করায় মাহজাবীনের এই সাফল্য শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

blank

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ

সিংড়ায় এসএসসিতে উপজেলার সেরা মাহজাবীন ইকবাল মাধুর্য

প্রকাশের সময় : ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬