ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মণিপুরে আবারও হামলা, ৪ নাগা নাগরিকের মৃত্যু

blank

ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে মা ও ছেলেসহ চারজন নাগা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দুপুর ১টার দিকে জেলার ২০২ নম্বর জাতীয় সড়কের নিউ হেভেন এলাকায় একটি হ্যাচব্যাক গাড়ি ও একটি পিকআপ ভ্যানে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় দুটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হামলার স্থানটি কুকি ও নাগা সম্প্রদায়ের সংঘাতের কেন্দ্রস্থল লিটান এলাকার কাছাকাছি অবস্থিত।

নিহতরা হলেন কাপাংখুই আরএস, তার ছেলে হাওলেইলা আরএস, খানমিলা কেইসিং ও অগাস্ট নাগালুং। তাদের মধ্যে প্রথম দুজন উখরুল জেলার শাংশাক গ্রামের এবং অপর দুজন একই জেলার তাশার গ্রামের বাসিন্দা ছিলেন।

মণিপুর পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার পর নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মণিপুর পুলিশ, বিএসএফ, সেনাবাহিনী ও আসাম রাইফেলসের সমন্বয়ে গঠিত অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।

কর্মকর্তারা জানান, হামলার স্থানটি উখরুল শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এবং লিটান থেকে ছয় কিলোমিটার আগে অবস্থিত। একটি কুকি সংগঠনের আরোপিত অবরোধের কারণে আগস্ট পর্যন্ত এই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে লিটান থেকে ইম্ফল ও উখরুলের মধ্যে চলাচলকারী যানবাহনকে সরকার নিরাপত্তা এসকর্ট প্রদান করে থাকে।

উল্লেখ্য, নাগা অধ্যুষিত উখরুল জেলার পার্শ্ববর্তী কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় একই ধরনের গুলির ঘটনায় এক কুকি নারী নিহত এবং দুজন কুকি পুরুষ আহত হওয়ার এক দিন পরই এ হামলার ঘটনা ঘটল।

এদিকে, নাগা সংগঠনগুলো এ হামলার পেছনে কুকি সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে অভিযোগ করেছে। তবে কুকি গোষ্ঠীগুলো এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেছে। কয়েকটি কুকি সুশীল সমাজ সংগঠনও নাগা নাগরিকদের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে মদ্যপ অবস্থায় কথিত বিরোধকে কেন্দ্র করে মণিপুরে কুকি-নাগা সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

জনপ্রিয় খবর
blank

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি গোবিন্দ চন্দ্র ঘটক ও সম্পাদক উৎপল চক্রবর্তী পুনর্বহাল

মণিপুরে আবারও হামলা, ৪ নাগা নাগরিকের মৃত্যু

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে