ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ডাকাতের হানা, অটোরিকশা চালককে কুপিয়ে জখম

blank

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক সিএনজিচালিত অটোরিকশাচালক। এ সময় তাকে কুপিয়ে আহত করে কয়েক হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে স্থানীয়দের ধাওয়ায় এক অভিযুক্ত আটক হলে উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চারজন রোগীকে নিয়ে নজরুল ইসলাম নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেন। পথে নির্জন এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল তার গাড়ির গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা চালক নজরুল ইসলামের কাছে থাকা প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করা হয়।

ঘটনার পর চালকের চিৎকারে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া দেন। এ সময় মিদুল (৩০) নামে এক অভিযুক্তকে আটক করা সম্ভব হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা মিদুলকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মিদুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সিএনজিচালক নজরুল ইসলামও চিকিৎসা নিয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ভোরে চারজন রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাটির ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক এক অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটির তদন্ত চলছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় খবর
blank

দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ডাকাতের হানা, অটোরিকশা চালককে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬