ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

blank

খাগড়াছড়ির রামগড়ে ফেনীরকুল সীমান্তসংলগ্ন ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশীরা ফেনী নদীতে খোঁজাখুঁজি করে তাঁর মরদেহ উদ্ধার করেন।

নিহত অংথৈইপ্রু মারমার ছেলে থৈঅংগ মারমা রামগড় শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যানিকেতনের শিক্ষক। তিনি জানান, গত ১৩ নভেম্বর দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীর তীরে ঘাস কাটতে বাড়ি থেকে বের হন তাঁর বাবা। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

পরদিন শনিবার সকালে এলাকাবাসী ফেনী নদীতে অনুসন্ধান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।

blank

অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকার বাসিন্দা। তিনি মৃত মংমং মারমার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ বিজিবির সহযোগিতায় ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, এ বিষয়ে বিজিবি সীমান্ত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জনপ্রিয় খবর
blank

শিশু রামিসা হত্যা মামলার শুনানি আজ হাইকোর্টে

রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬