ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ৬

blank

যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন সপ্তাহের ছুটিতে নাইটলাইফ এলাকা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে ধারাবাহিক বন্দুক হামলার ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এসব ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ডালাসে।

সোমবার (২ নভেম্বর) ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সংঘটিত এসব গোলাগুলির ঘটনা তুলে ধরা হয়েছে।

সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে ডালাসের ডিপ এলুম নাইটলাইফ এলাকায়। সেখানে শনিবার রাতে এক ঘণ্টা ১৫ মিনিটের ব্যবধানে পৃথক তিনটি গোলাগুলির ঘটনায় চারজন নিহত এবং ১৫ জন আহত হন। ডালাস পুলিশ প্রধান ড্যানিয়েল কোমো জানান, এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তা জানা যায়নি।

ঘটনাস্থলের বিশৃঙ্খল পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ড্যানিয়েল কোমো বলেন, ‘এটি একটি বিশাল ঘটনাস্থল। এটি বেশ বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।’ ঘটনার আগে ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছিল। তবে গোলাগুলির ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।

বার্মিংহামের লেজিয়ন ফিল্ডের কাছে ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল খেলা শেষে শনিবার রাতে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আটজন আহত হন। বার্মিংহামের মেয়র র‍্যান্ডাল উডফিন এক সংবাদ সম্মেলনে জানান, নিহত ও আহত ব্যক্তিরা ফুটবল ম্যাচ দেখতে আসা দর্শকদের অংশ ছিলেন।

বার্মিংহামের পুলিশ প্রধান মাইকেল পিকেট জানান, বেশিরভাগ দর্শক স্টেডিয়াম ছেড়ে যাওয়ার পর গ্রেমন্ট অ্যাভিনিউতে গোলাগুলি শুরু হয়। পুলিশ মুখপাত্র ডি’রেল ফ্রিম্যান জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের কাছে একটি নাইটলাইফ এলাকায় গোলাগুলিতে ছয়জন গুলিবিদ্ধ হন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন নিউয়ার্ক পুলিশের লেফটেন্যান্ট গ্রেগ ডি’এলিয়া।

এ ছাড়া ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের কাছে গোলাগুলির ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণী নিহত এবং অপর এক নারী গুরুতর আহত হন। আরাকানসাস বিশ্ববিদ্যালয়ের কাছে সংঘর্ষের জেরে গোলাগুলিতে ছয়জন আহত হন বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে, শুক্রবার ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ড এবং মিশিগানের ম্যাডিসন হাইটসের স্পিরিট হ্যালোইন স্টোরে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় একজন গর্ভবতী নারীসহ দুজন নিহত হন।

জনপ্রিয় খবর
blank

গুরুদাসপুরে শাকিল হত্যা মামলায়: এমপিপুত্র মিন্টু আরও দুই দিনের রিমান্ডে

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ৬

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে