ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়ি ভাঙচুর, বিদ্যালয়ে তালা

blank

নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের একাংশ প্রধান শিক্ষকের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলেন সপ্তম শ্রেণির আব্দুল্লাহ ও মামুনুর রশিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। স্বজনদের দাবি, মারধরের ঘটনায় শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধরা প্রধান শিক্ষকের ব্যবহৃত গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রধান শিক্ষককে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রাখা হয়েছিল বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী জানান, ঘটনার তদন্তে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর
blank

সাতক্ষীরায় ব্লিজ হাসপাতালে আগুন, আতঙ্কে হুড়োহুড়িতে আহত অন্তত ৫০

নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়ি ভাঙচুর, বিদ্যালয়ে তালা

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে