পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১১নং ডালবুগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি) এক সাংগঠনিক কর্মীসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবদলের সভাপতি মোঃ ছিদ্দিক মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজান প্যাদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১১নং ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মোফাচ্ছেল হক হিরো, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম আবুল,
মহিপুর থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ হাওলাদার এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম হাং।
সভায় সভাপতিত্ব করেন ১১নং ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ দেলোয়ার মৃধা এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রেদোয়ান কাজী।

সভায় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ভাইয়ের বিজয় নিশ্চিত করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী কার্যক্রম সফল করার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় প্রধান অতিথি মোঃ ছিদ্দিক মোল্লা বলেন, ‘যুবদল হলো বিএনপির শক্তির মূল ভিত্তি। ত্যাগী ও সুশৃঙ্খল রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।’
এছাড়া, প্রধান বক্তা মোঃ মিজান প্যাদা বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দলের দুঃসময়ে যুবদলই সবসময় রাজপথে নেতৃত্ব দিয়েছে, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে।’

বিশেষ অতিথি মোঃ মোফাচ্ছেল হক হিরো বলেন, ‘যুবদল হলো দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনা। ত্যাগ, সততা ও আদর্শের রাজনীতির মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুবদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।’
সভাপতির বক্তব্যে মোঃ দেলোয়ার মৃধা বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে শৃঙ্খলা, ঐক্য ও ত্যাগের কোনো বিকল্প নেই। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আসন্ন আন্দোলন ও নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ১১নং ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।’
সভা সঞ্চালকের বক্তব্যে মোঃ রেদোয়ান কাজী বলেন, ‘সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল যুবদল গড়ে তুলতে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় করা জরুরি। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আহ্বান জানান।’
১১নং ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ সোহেল হাং বলেন, ‘দেশের স্বার্থে এবং এই আসনের সার্বিক উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অপরিহার্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই।’

মোঃ মেহেদী হাসান, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 




















