ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অর্থ আত্মসাৎ মামলায় অব্যাহতি পেলেন মেহজাবিন চৌধুরী

blank

অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির মতো গুরুতর অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী।

সোমবার (১২ জানুয়ারি) সকালে শুনানি শেষে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এই আদেশ দেন।

জানা যায়, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় মামলাটি করেছিলেন আমিরুল ইসলাম। মামলার বিষয়ে মেহজাবীন ও আলিশানের জবাব দাখিলের জন্য ১২ জানুয়ারি, দিন ধার্য করেছিলেন আদালত। জবাব দাখিলের পর শুনানি নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার এসব তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, আমরা দুজনের পক্ষে আদালতে জবাব দাখিল করেছি। আদালতকে বলেছি, মামলার ৭৯ লাইনের বক্তব্য সাজানো ও মনগড়া। বাদীর সঙ্গে মেহজাবীন চৌধুরী ও তার ভাইয়ের কোনো দেখা হয়নি। হুমকি-ধামকির কোনো প্রশ্নই আসে না। শুনানি শেষে আদালত তাদের অব্যাহতি দিয়ে মামলাটি নথিজাত করেছেন।

এর আগে, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ১৬ নভেম্বর আত্মসমর্পণ করে জামিন পান মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। সেদিন সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এবার মামলা থেকে অব্যাহতি পেলেন তারা।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

অর্থ আত্মসাৎ মামলায় অব্যাহতি পেলেন মেহজাবিন চৌধুরী

প্রকাশের সময় : ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬