ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাপান-বাংলাদেশ যৌথ গবেষণায় আমন্ত্রণে পবিপ্রবি উপ-উপাচার্যের জাপান সফর

blank

জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের (জেএসপিএস-ইউজিসি বাই-লেটারাল জয়েন্ট রিসার্চ প্রজেক্ট) প্রজেক্ট মেম্বার ও জেএসপিএসের গবেষণা ফেলো হিসেবে গবেষণার কাজে জাপান যাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

সোমবার (৫ অক্টোবর) রাতে গবেষণাসংক্রান্ত কাজে জাপানের তোহোকু ইউনিভার্সিটির আমন্ত্রণে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। জাপানে অবস্থানকালে তাঁর গবেষণার যাবতীয় ব্যয় জাপান সরকার বহন করবে।

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ‘Reduction of arsenic contamination from rice fields through engineered biochar application: A fundamental understanding of metallomics at the soil-biochar interface’ শীর্ষক জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের অন্যতম গবেষক ও ফেলো হিসেবে কাজ করছেন।

গবেষণা প্রকল্পটির জাপান অংশের নেতৃত্ব দিচ্ছেন তোহোকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তোময়ুকি মাকিনো। অন্যদিকে বাংলাদেশ অংশের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

প্রকল্পের অন্যান্য গবেষকদের মধ্যে রয়েছেন পবিপ্রবির আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) প্ল্যানিং ডিরেক্টর ড. হাবিব মোহাম্মদ নাসের। প্রকল্পের প্রধান গবেষক ও কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শামীম মিয়া, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত।

গবেষণা প্রকল্পটির মূল লক্ষ্য ধানক্ষেতে আর্সেনিক দূষণ কমাতে উন্নত প্রযুক্তিতে প্রস্তুত বায়োচার ব্যবহারের কার্যকারিতা এবং মাটি-বায়োচার সংযোগস্থলে ধাতব উপাদানের আচরণ সম্পর্কে মৌলিক ধারণা তৈরি করা। এ গবেষণার মাধ্যমে কৃষিজমির আর্সেনিক দূষণ কমানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম একজন বিশিষ্ট পেডোলজিস্ট। তিনি বাংলাদেশের চলনবিলের মাটির শ্রেণিবিন্যাস নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন।

জাপান সফর ও গবেষণা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

জনপ্রিয় খবর

জাপান-বাংলাদেশ যৌথ গবেষণায় আমন্ত্রণে পবিপ্রবি উপ-উপাচার্যের জাপান সফর

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে