ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

blank

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পদ্মা সেতুর কাছের বাওয়া এলাকা থেকে বিনয় রায়ের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে প্রভাত সরকারের (১৫) মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নদীপাড়ে শত শত মানুষের ভিড় জমে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত বিনয় রায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে এবং প্রভাত সরকার গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থী আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামলে প্রবল স্রোতে দুজনই তলিয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করেও তাদের খুঁজে পাননি। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার বিকেলে ডুবুরি দল প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করে। আলো স্বল্পতার কারণে সেদিন সন্ধ্যায় অভিযান স্থগিত করা হলেও স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে অনুসন্ধান চালিয়ে যান।

বুধবার বিকেলে পদ্মা সেতুর কাছের বাওয়া এলাকায় বিনয় রায়ের মরদেহ ভেসে উঠলে খবর পেয়ে নৌ-পুলিশ স্পিডবোটে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি পাঠানো হবে। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : এক ঘন্টা আগে