ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না: কর্নেল অলি

blank

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে বলেছেন, তাঁর নিজের দলের ভেতরেই এমন একটি অংশ রয়েছে যারা তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। দলের ভেতরের ‘দালালরাই’ তাঁর জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, গত কয়েক মাস ধরে তিনি প্রধানমন্ত্রীকে বিভেদ সৃষ্টিকারী পরিস্থিতি এড়িয়ে চলার আহ্বান জানিয়ে আসছেন। তাঁর দাবি, সাম্প্রতিক কয়েকটি হামলার ঘটনা প্রমাণ করে, সরকারের ভেতরের একটি অংশই প্রধানমন্ত্রীর রাজনৈতিক ক্ষতি চায়। তিনি ষড়যন্ত্রকারীদের দ্রুত শনাক্ত করার আহ্বান জানান এবং বলেন, এলডিপির পক্ষ থেকে সরকারের জন্য কোনো হুমকি নেই।

বিএনপির উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে অলি আহমদ অতীতের রাজনৈতিক জোটের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর সমর্থনে বিএনপি সরকার গঠন করেছিল এবং ২০০১ সালের মন্ত্রিসভায়ও জামায়াতের নেতারা ছিলেন। পাশাপাশি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ও জামায়াতের যুগপৎ আন্দোলনের কথাও উল্লেখ করেন।

তিনি স্পষ্ট করেন, তিনি নিজে কখনো জামায়াতে যোগ দেননি। তবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি প্রভাবমুক্ত রাষ্ট্র গঠন এবং ইসলামি মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় পুরো জাতি ঐক্যবদ্ধ ছিল। তাঁর মতে, সেই ঐক্যের চেতনা ধরে রেখে বিভাজনের রাজনীতি পরিহার করে সুশাসন, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন।

দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিরও সমালোচনা করেন এলডিপি চেয়ারম্যান। তিনি গ্যাস ও বিদ্যুতের সংকট, রাজধানীর সড়কে হকারদের দখল এবং প্রশাসনিক দুর্বলতার বিষয় তুলে ধরে বলেন, সরকার যদি নিজ দলের হকারদেরই নিয়ন্ত্রণ করতে না পারে, তবে দেশের বৃহত্তর সমস্যাগুলো মোকাবিলা করা কঠিন হবে।

তিনি জনগণের আস্থা অর্জনের জন্য রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত

আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না: কর্নেল অলি

প্রকাশের সময় : এক ঘন্টা আগে