ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় প্রথমবার চালু হলো ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম

blank

নওগাঁ জেলায় প্রথমবারের মতো চালু হয়েছে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম। সড়ক পরিবহন আইন অনুযায়ী ট্রাফিক জরিমানা পরিশোধের প্রক্রিয়া সহজ ও আধুনিক করতে এ উদ্যোগ নিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। নতুন এ ব্যবস্থায় যানবাহনের চালক ও মালিকরা ঘটনাস্থল থেকেই অনলাইনে জরিমানা পরিশোধ করতে পারবেন।

নওগাঁ জেলা ট্রাফিক পুলিশ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। এতদিন ট্রাফিক জরিমানা পরিশোধের জন্য নির্ধারিত ইউসিবি ব্যাংকের বুথে যেতে হতো। এতে জরিমানা পরিশোধের জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হতো এবং অনেক ক্ষেত্রে তাদের যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হতো। পরে নির্ধারিত স্থানে গিয়ে জরিমানা পরিশোধ করে কাগজপত্র ফেরত নিতে হতো।

blank

তবে নতুন চালু হওয়া ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে এ প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করা হয়েছে। এখন নওগাঁ জেলার যেকোনো স্থানে ট্রাফিক পুলিশ জরিমানা করলে সংশ্লিষ্ট ব্যক্তি ঘটনাস্থলেই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, নগদসহ বিভিন্ন অনলাইন আর্থিক সেবার মাধ্যমে কমিউনিটি ব্যাংকের চ্যানেল ব্যবহার করে জরিমানা পরিশোধ করতে পারবেন।

এ ব্যবস্থায় তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করলে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো যানবাহনের কাগজপত্র জব্দ করা হবে না। তবে এ সিস্টেমে নগদ অর্থের মাধ্যমে জরিমানা পরিশোধের কোনো সুযোগ নেই। নতুন পদ্ধতির পাশাপাশি আগের জরিমানা পরিশোধ ব্যবস্থাও চালু থাকবে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ট্রাফিক পুলিশের ই-প্রসিকিউশনের নতুন এ পদ্ধতি জরিমানা পরিশোধে জনগণের ভোগান্তি কিছুটা কমাবে। একই সঙ্গে ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনায় আধুনিকায়ন ঘটবে।

জনপ্রিয় খবর
blank

শিশু রামিসা হত্যা মামলার শুনানি আজ হাইকোর্টে

নওগাঁয় প্রথমবার চালু হলো ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম

প্রকাশের সময় : এক ঘন্টা আগে