নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ জুলহাস উদ্দিন সরদার ওরফে চঞ্চল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুলহাস উদ্দিন সরদার মহাদেবপুর উপজেলার চক উজাল গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে। তাঁর মায়ের নাম মোছা. আলতা বানু।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাঁর কাছ থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরে পুলিশি পাহারায় গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 


















