ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ

blank

দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আগুন সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় চাটমোহর উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা শ্রমিকদলের সভাপতি মন্তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম রেজা, ফৈলজানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জিন্না, বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম শহিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল কবির খান আরোজ, পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মিলন, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি শাহ জালাল, কৃষকদল পৌর শাখার আহ্বায়ক ফজলুল হক, উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক রহিমা রেজা, বিলচলন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নায়েব আলী এবং মুলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি হোসেন।

সমাবেশটি সঞ্চালনা করেন চাটমোহর পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আগুন সন্ত্রাস ও নাশকতা শুরু করেছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শহিদ জিয়ার সৈনিকদেরও মাঠে থাকতে হবে।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার আশা কখনো পূরণ হবে না এবং দেশে ফিরলে তাঁর ফাঁসি কার্যকর করা হবে। চাটমোহরের কোথাও নিষিদ্ধ সংগঠনের কেউ নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি ও কৃষকদলের নেতারা।

জনপ্রিয় খবর
blank

মহাদেবপুরে ১০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাটমোহরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে