ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

blank

নাটোরের বড়াইগ্রামে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. আব্দুর রশীদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকালে বনপাড়া-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশীদ বনপাড়া পৌরসভার মৃধাপাড়া এলাকার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বনপাড়া পুলিশ উপকেন্দ্রের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুর রশীদ। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চাপা দেয় এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় খবর
blank

মহাদেবপুরে ১০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বড়াইগ্রামে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে