নওগাঁর মহাদেবপুর থানার পুলিশের অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে অভিযান পরিচালনা করে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. জুলহাস উদ্দিন সরদার ওরফে চঞ্চল (৪৭)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মহাদেবপুর থানার চক উজাল গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে এবং মোছা. আলতা বানুর সন্তান।
গত ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৮টা ৩০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জুলহাস উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে পুলিশ স্কটের মাধ্যমে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 


















