ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলে পুরস্কার দেবে বিদ্যুৎ বিভাগ

blank

টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ অবস্থায় চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ।

জনসচেতনতা বাড়াতে সোমবার (২ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। ওই দিন বিষয়টি নিশ্চিত করেন সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক।

সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, ১৭টি ফিডারের মাধ্যমে সখীপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া এবং কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি-ভাতগড়া এলাকাসহ বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চোরচক্র রাতের আঁধারে ট্রান্সফরমার খুলে তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাচ্ছে।

উপজেলার কচুয়া গ্রামের কামরুজ্জামান বলেন, ‘ঘটনার দিন সকালে দেখি, বৈদ্যুতিক খুঁটির পাশে ট্রান্সফরমারের খোলস পড়ে আছে। ভেতরের সব তার ও যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।’

ইন্দারজানি গ্রামের হাফিজুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ায় এলাকার অনেক পরিবারকে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়েছে।

সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক বলেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের বিভিন্ন মালামাল রাতের আঁধারে চুরি হয়েছে। এসব চুরি ঠেকাতে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে মূলত মাইকিং করা হচ্ছে। কেউ চোর ধরিয়ে দিতে পারলে তাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে।

এ ধরনের চুরির ঘটনায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা। বারবার ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

জনপ্রিয় খবর
blank

বরিশালে ৪৫ দিনের শিশু চুরি করে বিক্রি, ১৪ দিন পর উদ্ধার করল পুলিশ

ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলে পুরস্কার দেবে বিদ্যুৎ বিভাগ

প্রকাশের সময় : এক ঘন্টা আগে