ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে চোর সন্দেহে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

blank

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের একটি বিলের পাশে চোর সন্দেহে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের হাত-পা ভেঙে দুই চোখ উপড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশ থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত দেলোয়ার হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চোর সন্দেহে রোববার রাতের কোনো এক সময় কয়েকজন ব্যক্তি দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে চলে যায় দুর্বৃত্তরা।

পরে সোমবার সকালে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানখেতে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, সোমবার সকালে স্থানীয়রা বিলের পাশ দিয়ে যাওয়ার সময় দেলোয়ারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম বাদশা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দেলোয়ারের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি জানেন না।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

জনপ্রিয় খবর
blank

জাইমা রহমান মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরে চোর সন্দেহে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে