ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
স্বাস্থ্য কলাম

ডাক্তারের পরামর্শ ছাড়া চোখের ড্রপ ব্যবহার কতটা বিপজ্জনক?

blank

ভূমিকা
বাংলাদেশে চোখের সামান্য সমস্যা হলেই অনেকেই ডাক্তারের শরণাপন্ন না হয়ে সরাসরি ফার্মেসি থেকে চোখের ড্রপ কিনে ব্যবহার করেন। চোখ লাল হওয়া, চুলকানি, পানি পড়া বা জ্বালাপোড়া-এসব উপসর্গ দেখা দিলেই অনেকেই সরাসরি ফার্মেসিতে গিয়ে চোখের ড্রপ কিনে ব্যবহার শুরু করেন। এতে সাময়িক আরাম মিললেও দীর্ঘমেয়াদে এর প্রভাব হতে পারে ভয়াবহ।
“চোখের রোগে সঠিক রোগ নির্ণয় ছাড়া চিকিৎসা করা মানে অন্ধকারে তীর ছোড়া।”

কেন বাড়ছে এই প্রবণতা
বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়ে যাওয়ায় চোখের সমস্যাও বাড়ছে। মোবাইল ও কম্পিউটারের দীর্ঘ ব্যবহারে চোখ শুষ্ক হওয়া, জ্বালা করা বা ঝাপসা দেখা এখন সাধারণ সমস্যা।
এর পাশাপাশি-
• প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ সহজলভ্য
• পরিচিতজনের পরামর্শে চিকিৎসা
• সময় ও খরচ বাঁচানোর মানসিকতা
এসব কারণ এই প্রবণতাকে আরও বাড়িয়ে তুলছে।

একই লক্ষণ, ভিন্ন রোগ
চোখ লাল হওয়া বা পানি পড়া একাধিক রোগের লক্ষণ হতে পারে। যেমন-
• ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ
• অ্যালার্জি
• ড্রাই আই
• কর্নিয়ার সমস্যা
• গ্লকোমা
সঠিক পরীক্ষা ছাড়া ড্রপ ব্যবহার করলে রোগের প্রকৃত কারণ ধরা পড়ে না এবং জটিলতা বৃদ্ধি পায়।

স্টেরয়েড ড্রপ: নীরব ক্ষতির কারণ
সবচেয়ে বেশি অপব্যবহার হয় স্টেরয়েডযুক্ত চোখের ড্রপের। এই ড্রপগুলো ব্যবহার করলে চোখের লালভাব ও প্রদাহ দ্রুত কমে যায়, ফলে রোগীরা মনে করেন তারা সুস্থ হয়ে গেছেন। কিন্তু বাস্তবে এটি একটি সাময়িক আরাম মাত্র। দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করলে চোখের ভেতরের চাপ (Intraocular Pressure) বেড়ে যেতে পারে, যা গ্লুকোমার ঝুঁকি সৃষ্টি করে। গ্লুকোমা এমন একটি রোগ যা ধীরে ধীরে দৃষ্টিশক্তি নষ্ট করে এবং অনেক সময় রোগী বুঝতেই পারেন না যতক্ষণ না ক্ষতি স্থায়ী হয়ে যায়। এছাড়া স্টেরয়েড ব্যবহারে চোখে ছানি হওয়ার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। স্টেরয়েড ড্রপের আরেকটি বড় বিপদ হলো এটি চোখের সংক্রমণকে আরও খারাপ করে তুলতে পারে। বিশেষ করে ভাইরাল বা ফাঙ্গাল সংক্রমণের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহারে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং কর্নিয়ায় গুরুতর ক্ষতি হতে পারে, যা শেষ পর্যন্ত অন্ধত্বের কারণ হতে পারে।

স্টেরয়েডযুক্ত ড্রপ দ্রুত আরাম দেয়, তাই এর অপব্যবহার বেশি। কিন্তু দীর্ঘদিন ব্যবহারে-
• চোখের ভেতরের চাপ বেড়ে যায় গ্লকোমার ঝুঁকি তৈরি হয়
• ছানি হওয়ার সম্ভাবনা বাড়ে
• স্থায়ী দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে
“স্টেরয়েড ড্রপ স্বল্পমেয়াদে আরাম দিলেও, দীর্ঘমেয়াদে তা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।”
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার
অনেকেই মনে করেন অ্যান্টিবায়োটিক সব সমস্যার সমাধান। কিন্তু ভাইরাল বা অ্যালার্জির ক্ষেত্রে এটি কার্যকর নয়।
অপ্রয়োজনীয় ব্যবহারে—
• জীবাণুর প্রতিরোধ ক্ষমতা বাড়ে
• ভবিষ্যতে চিকিৎসা কঠিন হয়ে পড়ে

ঝুঁকিপূর্ণ কিছু অভ্যাস
বাংলাদেশে সাধারণভাবে যে ভুলগুলো দেখা যায়—
• অন্যের ড্রপ ব্যবহার
• মেয়াদোত্তীর্ণ ড্রপ ব্যবহার
• দীর্ঘদিন একই ড্রপ ব্যবহার (ডাক্তার ১ মাসের জন্য দিলেও সেটা ৩ বছর ব্যবহার করা)
• সঠিকভাবে সংরক্ষণ না করা
এসব অভ্যাস চোখে সংক্রমণ ও জটিলতা বাড়ায়।

নিরাপদ ব্যবহারের নির্দেশনা
চোখের ড্রপ ব্যবহারে কিছু নিয়ম মানা জরুরি-
• ডাক্তারের পরামর্শ ছাড়া ড্রপ ব্যবহার না করা
• ব্যবহারের আগে হাত পরিষ্কার রাখা
• বোতলের মুখ চোখে স্পর্শ না করা
• নির্ধারিত সময় ও মাত্রা অনুসরণ করা
• একাধিক ড্রপ ব্যবহারে বিরতি রাখা

সচেতনতার বিকল্প নেই
চোখের যত্নে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত চোখ পরীক্ষা এবং সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক জটিলতা এড়ানো সম্ভব।
“চোখের যত্নে অবহেলা মানেই ভবিষ্যতে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি।”

উপসংহার
চোখের ড্রপ সহজলভ্য হওয়ায় অনেকেই এটিকে নিরাপদ মনে করেন। কিন্তু ভুল ব্যবহারে এটি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সচেতনতা বৃদ্ধি এবং সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমেই আমরা এই ঝুঁকি এড়াতে পারি। মনে রাখতে হবে—চোখের ক্ষেত্রে ‘নিজে নিজে চিকিৎসা’ নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই আমাদের দৃষ্টিশক্তি রক্ষার একমাত্র উপায়।

————————————
লেখকঃ 
পিএইচ.ডি., ফেলো, এমএস (অপট্), ভারত

সিনিয়র কনসালট্যান্ট অপ্টোমেট্রিস্ট

Mail: bulbuloptom@gmail.com

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : এক মিনিট আগে