ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়া থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভ, সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে ভাঙচুর ও আগুন

blank

পাবনার বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এ সময় বাড়িটিতে ভাঙচুরের ঘটনাও ঘটে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। পরে তারা বেড়া থানার সামনে গিয়ে জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির পাশে ও বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে কারা এ আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বেড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক হোসেন বলেন, ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, থানা ঘেরাওয়ের এমন কোনো ঘটনা জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে থাকা খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জনপ্রিয় খবর
blank

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন ২০২৬, অংশ নিলেন ১,০৬০ দৌড়প্রেমী

বেড়া থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভ, সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে ভাঙচুর ও আগুন

প্রকাশের সময় : এক ঘন্টা আগে