নীলফামারী জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, চুরি, ডাকাতি ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া কার্যক্রম পর্যালোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মামলার তদন্তের মান বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সব থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার 


















