ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে বিদ্যালয়ের জলাবদ্ধ মাঠ সংস্কারের দাবিতে শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসীর মানববন্ধন

blank

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও জলাবদ্ধ মাঠ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও স্বাভাবিক চলাচলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি মশা-মাছির উপদ্রব ও বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের জলাবদ্ধ ও জরাজীর্ণ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা জহুরুল মুন্সী, তাইজুল মোল্লা, আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় রাবিতা জিনাত ও সেতু খাতুন।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিদ্যালয়ের মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে থাকে। ফলে টিফিনের সময় কিংবা অবসর সময়ে শিক্ষার্থীরা খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিতে পারছে না। দীর্ঘদিন পানি জমে থাকায় মশা-মাছির বংশবিস্তার এবং বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশুদের খেলাধুলার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু মাঠের বর্তমান অবস্থার কারণে শিক্ষার্থীরা স্বাভাবিক খেলাধুলা ও বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

এ সময় বিদ্যালয়ের মাঠে পর্যাপ্ত মাটি ভরাট করে উঁচু করা, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে মাঠটি খেলাধুলার উপযোগী করে তোলার দাবি জানান বক্তারা।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মাঠ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে মাঠটি সংস্কারের দাবি জানান তারা।

জনপ্রিয় খবর
blank

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন ২০২৬, অংশ নিলেন ১,০৬০ দৌড়প্রেমী

চাটমোহরে বিদ্যালয়ের জলাবদ্ধ মাঠ সংস্কারের দাবিতে শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে