ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

blank

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তৌহিদুল ইসলাম (২৫) ও রিফাত সরদার (২০)। তাদের দুজনের বাড়িই খুলনা জেলার শিরোমণি এলাকায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার জানান, ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে গেলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে মোটরসাইকেলচালকের মরদেহ এবং সড়কের পাশের খাদ থেকে অপর আরোহীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর
blank

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন ২০২৬, অংশ নিলেন ১,০৬০ দৌড়প্রেমী

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে