ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবকরাই পারে একটি দেশের পরিবর্তন ঘটাতে: হুইপ দুলু

blank

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যুবকরাই পারে একটি দেশের পরিবর্তন ঘটাতে। দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও ইতিবাচক পরিবর্তনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে যুব র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব আন্দোলনে তরুণদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। যুবসমাজকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ও পরিবর্তন আরও ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। যুবকদের বেকারত্ব দূর করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং প্রশিক্ষিত যুবকদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। পাশাপাশি যুব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টাও চালানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গোলাম মাহাবুব, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব এবং জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা।

আলোচনা সভা শেষে সাতজন যুবকের মধ্যে মোট ৮ লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। পরে গাছের চারা রোপণ করা হয়।

প্রকাশের সময় : ৫৯ মিনিট আগে