নাটোর-২ সদর আসনে দাঁড়িপল্লার পক্ষে হাজার হাজার কর্মীদের নিয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মাদ্রাসা মোড় গোল চত্তর থেকে নাটোর-২ সদর আসনে ১১ দল সমর্থিত ও জামায়াত মনোনিত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নেতৃত্বে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিলটি শহরের মাদ্রাসা মোড় গোল চত্তর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশন মোড়ে গিয়ে শেষ হয়।
নির্বাচনী প্রচারণার এই মিছিলে হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা সাদা কাপড় সংবলিত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে। প্রথম থেকে মিছিলের শেষ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার হাজার হাজার নেতা কর্মীরা পুরো শহর জুড়ে দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত করে তুলে।
গণমিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আমির ড. মীর নূরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের সহকারী মোঃ আতিকুল ইসলাম রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল পরিচালক ড. জিয়াউল হক জিয়া, শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ, সদর আমির অধ্যাপক মীর নুরুন্নবী ও ছাত্রশিবির জেলা সেক্রেটারী আবু সাঈদ রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নাটোর প্রতিনিধি 

















