নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি গুদামঘর থেকে ১০৬ টি নিষিদ্ধ চায়না দুয়ারী ও ৪৬ টি কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
গোপনসুত্রে খবর পেয়ে সোমবার সেখানে অভিযান পরিচালনা করে জব্দকৃত মৎস্য নিধনের নিষিদ্ধ জালগুলো মোবাইল কোর্টে পুড়িয়ে ফেলা হয়। মোবাইল কোট পরিচালনা করেন বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর। সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মুরাদ হোসেন প্রামানিক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকী ও সহকারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোবাশ্বির হোসেন

শুভ্র কুমার সাহা স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম। 








