ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশুর প্রাণহানি

blank

বিয়ানীবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ৩ বছরের এক শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামে বেপরোয়া গতির একটি পিকআপের ধাক্কায় নিহত হয় জেসমিন আক্তার। সে স্থানীয় দিনমজুর আব্দুল করিমের একমাত্র কন্যা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় ওয়াইফাই সংযোগের কাজ করা একদল শ্রমিক তাদের গাড়ি নিয়ে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশে থাকা শিশুটিকে ধাক্কা দেয়। মুহূর্তেই শিশুটি গাড়ির নিচে পড়ে গুরুতরভাবে আহত হয়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় হতাহত পরিবারে শোক-সমবেদনার পাশাপাশি এলাকাবাসী দায়ী চালকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুবেদ আলী বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

blank

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশুর প্রাণহানি

প্রকাশের সময় : ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫