ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে জমির মাটি কর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

blank

বিয়ানীবাজারে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কর্তন ও টপসয়েল কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে শনিবার (১১ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত আলীনগর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কৃষি জমির উপরিভাগের মাটি কর্তনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা মোতাবেক অভিযুক্তদের ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।

এদিকে, একইদিনে মাথিউরা ইউনিয়নের নালবহর এলাকায় টপসয়েল কাটার অপরাধে জুলহাস মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘কৃষিজমি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন ও টপসয়েল কাটার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ছে। এসব অপরাধ দমনে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

জনপ্রিয় খবর
blank

মহিপুরে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, ঘোষণা হলো নতুন কমিটি

বিয়ানীবাজারে জমির মাটি কর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশের সময় : ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬