ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষতা উন্নয়ন ও রাজস্ব ব্যবস্থাপনা আধুনিকায়নে সিলেট ভ্যাট কমিশনারেটের তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ

blank

কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত জ্ঞান বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাপনা আধুনিকায়ন  করার লক্ষ্যে তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।

নগরীর মেন্দিবাগে অবস্থিত কমিশনারেট কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি বুধবার সমাপ্ত হয়। এতে কমিশনারেটের আওতাধীন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন দপ্তর এবং সদর দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে মূল্য সংযোজন কর আইন, ২০১২, মূল্য সংযোজন কর বিধিমালা এবং সদ্য ঘোষিত জাতীয় বাজেটে আনা গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর ও শতভাগ ডিজিটাল মূসক ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে জানানো হয়, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মূসক রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এটিকে কমিশনারেটের কার্যকর প্রশাসনিক দক্ষতা, সুশাসন এবং দক্ষ রাজস্ব ব্যবস্থাপনার ইতিবাচক প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

এ বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হক বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং যুগোপযোগী জ্ঞান অর্জনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে সম্মানিত ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের প্রতিনিধিসহ সকল করদাতার অংশগ্রহণে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি করদাতাবান্ধব ও প্রযুক্তিনির্ভর রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর
blank

তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দক্ষতা উন্নয়ন ও রাজস্ব ব্যবস্থাপনা আধুনিকায়নে সিলেট ভ্যাট কমিশনারেটের তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে