ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সিলেট রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা

অস্ত্র উদ্ধারে কিশোর তাছিমের অসাধারণ ভূমিকা

blank

সিলেটের জৈন্তাপুরে এক কিশোরের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় উদ্ধার হলো একটি বিপজ্জনক এলএমজি অস্ত্র। গত ২১ অক্টোবর ২০২৫ খ্রি. জৈন্তাপুর থানার ছুবরি নদীতে গোসল করার সময় স্থানীয় কিশোর তাছিম হোসেন (১৬) পানিতে অস্ত্রটি দেখতে পান। তিনি মুহূর্তেই ঘটনাটি পুলিশকে জানান।

খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে। কিশোর তাছিমের দায়িত্বশীল নাগরিক ভূমিকা ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপে বড় ধরনের অঘটন এড়ানো সম্ভব হয়েছে।

তার এ সাহসিকতা ও সচেতনতার স্বীকৃতি হিসেবে সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডিআইজি তাছিমকে দেশের গর্ব বলে আখ্যা দেন এবং সকল তরুণকে সমাজের নিরাপত্তায় সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন কোম্পানিগঞ্জ থানার ওসি রতন শেখ এবং গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা।

এই অনন্য ঘটনায় স্থানীয়ভাবে প্রশংসার ঝড় ওঠে। এলাকাবাসী তাছিমের মতো সচেতন তরুণদের প্রতি সমাজের আস্থা ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

জনপ্রিয় খবর

সিলেট রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা

অস্ত্র উদ্ধারে কিশোর তাছিমের অসাধারণ ভূমিকা

প্রকাশের সময় : ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫