চলনবিল প্রবাহ

সুপার স্টার গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের জন্য বিশেষ নিরাপত্তা ও সহায়তা কর্মসূচি চালু
দেশে ইলেকট্রিশিয়ানদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে বিশেষ সহায়তা ও নিরাপত্তা কর্মসূচি চালু করেছে সুপার স্টার গ্রুপ।

এই উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে তাদের ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম এসএসজি আপন অ্যাপের মাধ্যমে। “এসএসজি ইলেকট্রিশিয়ান কেয়ার” নামের এই কর্মসূচির মাধ্যমে নিবন্ধিত ইলেকট্রিশিয়ানদের জন্য দুর্ঘটনা-পরবর্তী চিকিৎসা সহায়তা এবং আর্থিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

এই উদ্যোগের আওতায় এসএসজি আপন অ্যাপে নিবন্ধিত ইলেকট্রিশিয়ানরা কাজের সময় দুর্ঘটনার শিকার হলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী হাসপাতালে ভর্তি ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ইলেকট্রিশিয়ানের মনোনীত পরিবার বা নমিনিকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সুপার স্টার গ্রুপ জানিয়েছে, ইলেকট্রিশিয়ানরা দেশের অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার। ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করলেও তারা প্রায়ই পর্যাপ্ত নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত থাকেন। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো নিরাপদ বৈদ্যুতিক কাজের সংস্কৃতি গড়ে তোলা। ইলেকট্রিশিয়ানদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করা এবং ঝুঁকিমুক্ত কাজের অভ্যাস গড়ে তুলতে নিয়মিত দিকনির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উদ্যোগ দেশের ইলেকট্রিক্যাল খাতে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন আনবে। দীর্ঘদিন ধরে এই পেশার শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সীমিত থাকায় নতুন এই উদ্যোগ সেই ঘাটতি পূরণে সহায়ক হবে।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা প্রদান করায় ইলেকট্রিশিয়ানরা সহজেই নিবন্ধন করে সহায়তা গ্রহণ করতে পারবেন। এতে দ্রুত সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সুপার স্টার গ্রুপের এই মানবিক উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানও এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে এগিয়ে আসবে।

এই উদ্যোগের মাধ্যমে ইলেকট্রিশিয়ানদের নিরাপত্তা, স্বীকৃতি এবং মর্যাদা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক  শরীফা হক। ঢাকা বিভাগীয় কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক সরকারি পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়।

টাঙ্গাইলে যোগদানের পর থেকেই শরীফা হক সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

অত্যন্ত সফল ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলায় যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষায় রেখেছেন বিশেষ অবদান। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা আর শিক্ষার মানোন্নয়নে নেয়া তাঁর উদ্যোগগুলো ব‍্যাপকভাবে প্রশংসিত হয়েছে । তিনি মনে করেন,সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর ।

নিভৃতচারী শরীফা হক দেশে-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি মনে করেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা আর মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তাঁর মতে, সরকারি সেবা এমন হতে হবে যেন মানুষ মনে করে—রাষ্ট্র সবসময় তার পাশে আছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর গৃহীত কর্মসূচি একদিন ঠিকই সারাদেশে বিস্তৃত হবে বলে তাঁর বিশ্বাস।

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চর থেকে ভদ্র শিকদার নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধানখালী ইউপির লোন্দা গ্রামের টিয়াখালী নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ভদ্র শিকদার ওই ইউপির লোন্দা গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ভদ্র শিকদার পেশায় একজন জেলে এবং তিনি অধিকাংশ সময়ই নদীর চরে থাকতেন। দুদিন আগেও ঝড়ো বৃষ্টির মধ্যে মাছ শিকার করেছেন। তবে খুবই সাহসী স্বভাবের এই জেলে বাড়িতে থাকতেন না।

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন দৈনিক চলনবিল প্রবাহকে বলেন, সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, অন্তত তিনদিন আগে মারা গেছে। মরদেহের পচন ধরেছে। আমরা সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ
আজ ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাসে দিনটি এক অনন্য মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে আছে। ১৯৬৬ সালের এই দিনে ছয় দফা দাবির সমর্থনে আওয়ামী লীগের ডাকা হরতালে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর দমন-পীড়নের মুখে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়। এতে ঢাকা, টঙ্গী ও নারায়ণগঞ্জে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ ১১ জন শহীদ হন।

শহীদদের আত্মত্যাগ ছয় দফা আন্দোলনকে আরও বেগবান করে তোলে। আন্দোলনের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে বাংলার সর্বস্তরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা কর্মসূচি পরিণত হয় বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংবিধানিক মুক্তির সনদে।

তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতারা। তবে সেই আন্দোলন নতুন গতি লাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে।

১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন। এর মূল লক্ষ্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের অবসান ঘটানো।

ছয় দফার অন্যতম দাবিগুলোর মধ্যে ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র ছাড়া অন্যান্য ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত করা, পৃথক মুদ্রা বা কার্যকর আর্থিক ব্যবস্থা চালু করা, কর আদায়ের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে দেওয়া, বৈদেশিক মুদ্রার পৃথক হিসাব সংরক্ষণ এবং পূর্ব বাংলার নিরাপত্তা জোরদারে আধা-সামরিক বাহিনী গঠন।

এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ৭ জুনের হরতালে ব্যাপক জনসমর্থন গড়ে ওঠে। কিন্তু আন্দোলন দমাতে পুলিশ ও ইপিআর গুলি চালালে ১১ জন আন্দোলনকারী শহীদ হন। তাদের আত্মত্যাগ পরবর্তী সময়ে উনসত্তরের গণঅভ্যুত্থান, স্বাধিকার আন্দোলন এবং শেষ পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের পথকে সুগম করে।

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ এক নিবন্ধে উল্লেখ করেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী ছয় দফা আন্দোলন দমনে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। বঙ্গবন্ধুকে কারাবন্দি করা হয় এবং পরবর্তীতে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। তবে আন্দোলন থেমে থাকেনি; বরং ছাত্রসমাজ ছয় দফাকে ১১ দফায় রূপান্তর করে সারাদেশে ছড়িয়ে দেয়, যা গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করে।

ছয় দশক পেরিয়ে গেলেও ছয় দফা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা অর্জনের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ইতিহাসবিদদের মতে, এই ছয় দফাই ছিল বাঙালির আত্মনিয়ন্ত্রণের দাবি থেকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক রূপরেখা।

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
ঢাকার মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, অর্থদণ্ডের টাকা ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকারীরা পাবেন।

রায়ে আরও বলা হয়, নির্ধারিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ভিকটিমের উত্তরাধিকারীদের প্রদান করতে হবে।

রায় ঘোষণার সময় সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা গত ১৯ মে সকালে বাসা থেকে বের হলে প্রতিবেশী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যায়। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে তার বাবা-মা আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পরদিন ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই মাসের ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দ্রুত বিচার কার্যক্রম শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

মামলায় চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের গৌরবোজ্জ্বল অগ্রযাত্রা
বাংলাদেশের শিক্ষা অঙ্গনে কিছু প্রতিষ্ঠান কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়, বরং একটি আদর্শ সমাজ ও আলোকিত প্রজন্ম গঠনের নিরন্তর কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল তেমনই একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে শৃঙ্খলা, নৈতিকতা, গুণগত শিক্ষা ও দেশপ্রেমের অনন্য সমন্বয়ের মাধ্যমে নিজস্ব অবস্থান সুদৃঢ় করে রেখেছে। রাজধানীর সেনানিবাস এলাকায় অবস্থিত এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠালগ্ন থেকেই মেধাবী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এই প্রতিষ্ঠানের ইতিহাস অত্যন্ত গৌরবময় ও সমৃদ্ধ। ব্রিটেনের বিখ্যাত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান ইটন কলেজের আদর্শ অনুসরণ করে গত শতকের পঞ্চাশের দশকে এই বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়। তৎকালীন বিশিষ্ট শিল্পপতি গুল মুহাম্মদ আদমজীর স্বপ্ন ছিল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে কঠোর শৃঙ্খলা, উন্নত শিক্ষা ও চরিত্র গঠনের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে। সেই লক্ষ্যেই ১৯৫৮ সালে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং পরবর্তীতে এটি পূর্ণাঙ্গ আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠার শুরু থেকেই বিদ্যালয়টিতে ব্রিটিশ ধাঁচের শিক্ষা ব্যবস্থা, আবাসিক জীবনধারা ও কঠোর নিয়মশৃঙ্খলা চালু ছিল। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, দায়িত্ববোধ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে বিশেষ আবাসিক দলভিত্তিক ব্যবস্থা চালু করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যালয়টি শুধু ফলাফলের দিক থেকেই নয়, বরং নৈতিক শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রেও দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আবারও তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। এই অর্জন প্রমাণ করে যে, গুণগত শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ভিত্তি।

বর্তমানে বিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম ও শৃঙ্খলার ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিএসসি, জি। তাঁর দূরদর্শী নেতৃত্ব, সুশৃঙ্খল প্রশাসন ও শিক্ষার্থীবান্ধব দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করেছে। তিনি বিশ্বাস করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে নয়, বরং শিক্ষার্থীদের মানবিকতা, নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে প্রতিফলিত হয়।

তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক, সাহিত্যচর্চা, স্কাউটিং ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যেন তারা আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে পারে।

প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যালয়ে আধুনিক শ্রেণিকক্ষ, তথ্যপ্রযুক্তিভিত্তিক পাঠদান, গবেষণাগার ও ডিজিটাল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল। তাঁরা শিক্ষার্থীদের শুধু পাঠদানই করেন না, বরং একজন অভিভাবকের মতো তাদের নৈতিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন করা হচ্ছে, যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সহশিক্ষা কার্যক্রমেও বিদ্যালয়ের সাফল্য প্রশংসনীয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিতর্ক, ক্রীড়া, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিয়মিত সাফল্য অর্জন করছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজ আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি শৃঙ্খলা, নৈতিকতা, আধুনিক শিক্ষা ও দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতীক। অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি ভবিষ্যতেও দেশের শিক্ষা অঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশাই এখন সবার।

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন পাবনার কৃতি সন্তান মাসুদুল হক মাসুদ
সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুন্না-নয়ন কমিটিতে পাবনার কৃতি সন্তান মাসুদুল হক মাসুদ সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি একনিষ্ঠতার স্বীকৃতি হিসেবে তিনি এ দায়িত্ব লাভ করেছেন।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন মাসুদুল হক মাসুদ। ১৯৮৯ সালে স্কুলজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। পরবর্তীতে নন্দনপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নকালে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হওয়ার পর ছাত্রদলের ক্লাস কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই বছরের ডিসেম্বরে এডওয়ার্ড কলেজ ছাত্রদলের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন।

পরবর্তীতে তিনি কামাল উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং পরে সভাপতি নির্বাচিত হন। একই সময়ে কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদ নির্বাচনে মিঠু-রনি-মাসুদ পরিষদের প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শিক্ষাজীবনে ১৯৯৮ সালে পদার্থবিজ্ঞানে অনার্স এবং ২০০১ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এরপর নিজ এলাকা পাবনার সাঁথিয়া উপজেলার রাজনীতিতে সক্রিয়ভাবে মনোনিবেশ করেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি কেন্দ্রীয় যুবদলের টুকু-মুন্না কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচি তৃণমূল পর্যায়ে প্রচার ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাসুদুল হক মাসুদ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দল যে আস্থা ও দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। বিএনপি ও যুবদলকে আরও শক্তিশালী করতে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে চাই।”

তার এই পদোন্নতিতে পাবনা ও সাঁথিয়া উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা আশা করছেন, কেন্দ্রীয় পর্যায়ে তার নতুন দায়িত্ব দলকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫: রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত নাটোরের আসমা শাহীন
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উপলক্ষে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। প্রাথমিক শিক্ষার উন্নয়ন, মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাজশাহী বিভাগীয় পর্যায়ের বাছাই কমিটির এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রটিতে স্বাক্ষর করেন বাছাই কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ এবং সদস্যসচিব ও প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস।

শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকর্মীরা আসমা শাহীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ অর্জনকে তিনি নাটোরবাসীর প্রতি উৎসর্গ করেছেন।

প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এ জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসমা শাহীন ২০২৪ সালের ৩ নভেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষা, প্রশাসন, জনসেবা ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে প্রশংসা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে জেলার প্রাথমিক শিক্ষা খাতে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, যার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করলেন।

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন চলনবিলের কৃতি সন্তান মুশফেকুর রহমান
বাংলাদেশ পুলিশের পাঁচজন ডিআইজিকে (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে উন্নীত করেছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চলনবিলের কৃতি সন্তান মুশফেকুর রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন— জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

মুশফেকুর রহমানের এ পদোন্নতিতে চলনবিল অঞ্চলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তিনি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দরি হাসমারী গ্রামের সন্তান। তাঁর দাদা ছিলেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও কাছিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কোরান উদ্দীন মোল্লা। তাঁর বাবা মরহুম লুৎফর রহমান সাধারণ বীমা করপোরেশনের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) ছিলেন।

সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দীর্ঘ কর্মজীবনে মুশফেকুর রহমান বাংলাদেশ পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর এই পদোন্নতিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী এবং স্বজনরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

স্থানীয়রা আশা করছেন, নতুন দায়িত্বেও তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বড়াইগ্রামকে পূর্ণাঙ্গ ও বনপাড়াকে পৃথক উপজেলা ঘোষণার দাবিতে জনপ্রতিনিধিদের কাছে খোলা চিঠি
আসসালামু আলাইকুম।

আমি এই অঞ্চলের একজন সচেতন নাগরিক হিসেবে বৃহত্তর বড়াইগ্রাম ও বনপাড়া এলাকার লাখো মানুষের দীর্ঘদিনের একটি ন্যায্য ও যৌক্তিক দাবি আপনাদের দৃষ্টিগোচর করতে চাই।

নাটোর জেলার অন্যতম বৃহৎ উপজেলা বড়াইগ্রাম।  আয়তন, জনসংখ্যা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রশাসনিক কাঠামোর অসামঞ্জস্যতার কারণে এখানকার সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বর্তমানে বড়াইগ্রাম থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে বড়াইগ্রাম সদরে, অন্যদিকে উপজেলা পরিষদসহ অধিকাংশ প্রশাসনিক দপ্তর অবস্থিত বনপাড়ায়। ফলে নাগরিকদের একটি কাজের জন্য বনপাড়ায় এবং অন্য কাজের জন্য বড়াইগ্রাম সদরে যেতে হয়। এতে সময়, অর্থ ও শ্রমের অপচয়ের পাশাপাশি সেবাপ্রাপ্তি জটিল ও দুরূহ হয়ে উঠেছে।

আমাদের দাবির পক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তি—

১. জনসেবার সহজলভ্যতা নিশ্চিত করা:

একই উপজেলার দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ভিন্ন স্থানে হওয়ায় সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হয়। পৃথক উপজেলা গঠিত হলে নাগরিক সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে।

২. প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি:

বিশাল জনসংখ্যা ও বিস্তৃত ভৌগোলিক এলাকার কারণে বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় কার্যকর তদারকি ও সুষম উন্নয়ন নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। দুটি পৃথক উপজেলা গঠিত হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে।

৩. সমতাভিত্তিক উন্নয়নের সুযোগ সৃষ্টি:

বনপাড়া ইতোমধ্যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত। অন্যদিকে বড়াইগ্রামের রয়েছে নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও প্রশাসনিক গুরুত্ব। পৃথক উপজেলা হলে উভয় অঞ্চলই তাদের নিজস্ব সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।

৪. দীর্ঘদিনের জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন:

বড়াইগ্রামকে পূর্ণাঙ্গ উপজেলা এবং বনপাড়াকে পৃথক উপজেলা ঘোষণার দাবি নতুন নয়। এটি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের প্রাণের দাবি হিসেবে উচ্চারিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠন এ দাবিতে আন্দোলন ও মতপ্রকাশ করেছে।

মাননীয় জনপ্রতিনিধিবৃন্দ,

আপনারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং এই অঞ্চলের উন্নয়নের অগ্রসৈনিক। আমরা বিশ্বাস করি, জনস্বার্থে আপনারা এই ন্যায্য দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং জাতীয় সংসদ ও সরকারের নীতিনির্ধারণী মহলে বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করবেন।

আমাদের প্রত্যাশা, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে বড়াইগ্রামকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে পুনর্গঠন এবং বনপাড়াকে পৃথক উপজেলা ঘোষণার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে এবং এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নতুন গতি পাবে।

জনগণের প্রাণের দাবি—

“বড়াইগ্রাম পূর্ণাঙ্গ উপজেলা চাই, বনপাড়া পৃথক উপজেলা চাই।”

লেখকঃ সংগঠক, পরিবেশবাদী ও সমাজকর্মী

সদস্য, বড়াইগ্রাম ও বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন আন্দোলন