স্বাস্থ্য – চলনবিল প্রবাহ

ডাক্তারের পরামর্শ ছাড়া চোখের ড্রপ ব্যবহার কতটা বিপজ্জনক?
ভূমিকা

বাংলাদেশে চোখের সামান্য সমস্যা হলেই অনেকেই ডাক্তারের শরণাপন্ন না হয়ে সরাসরি ফার্মেসি থেকে চোখের ড্রপ কিনে ব্যবহার করেন। চোখ লাল হওয়া, চুলকানি, পানি পড়া বা জ্বালাপোড়া-এসব উপসর্গ দেখা দিলেই অনেকেই সরাসরি ফার্মেসিতে গিয়ে চোখের ড্রপ কিনে ব্যবহার শুরু করেন। এতে সাময়িক আরাম মিললেও দীর্ঘমেয়াদে এর প্রভাব হতে পারে ভয়াবহ।

“চোখের রোগে সঠিক রোগ নির্ণয় ছাড়া চিকিৎসা করা মানে অন্ধকারে তীর ছোড়া।”

কেন বাড়ছে এই প্রবণতা

বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়ে যাওয়ায় চোখের সমস্যাও বাড়ছে। মোবাইল ও কম্পিউটারের দীর্ঘ ব্যবহারে চোখ শুষ্ক হওয়া, জ্বালা করা বা ঝাপসা দেখা এখন সাধারণ সমস্যা।

এর পাশাপাশি-

• প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ সহজলভ্য

• পরিচিতজনের পরামর্শে চিকিৎসা

• সময় ও খরচ বাঁচানোর মানসিকতা

এসব কারণ এই প্রবণতাকে আরও বাড়িয়ে তুলছে।

একই লক্ষণ, ভিন্ন রোগ

চোখ লাল হওয়া বা পানি পড়া একাধিক রোগের লক্ষণ হতে পারে। যেমন-

• ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ

• অ্যালার্জি

• ড্রাই আই

• কর্নিয়ার সমস্যা

• গ্লকোমা

সঠিক পরীক্ষা ছাড়া ড্রপ ব্যবহার করলে রোগের প্রকৃত কারণ ধরা পড়ে না এবং জটিলতা বৃদ্ধি পায়।

স্টেরয়েড ড্রপ: নীরব ক্ষতির কারণ

সবচেয়ে বেশি অপব্যবহার হয় স্টেরয়েডযুক্ত চোখের ড্রপের। এই ড্রপগুলো ব্যবহার করলে চোখের লালভাব ও প্রদাহ দ্রুত কমে যায়, ফলে রোগীরা মনে করেন তারা সুস্থ হয়ে গেছেন। কিন্তু বাস্তবে এটি একটি সাময়িক আরাম মাত্র। দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করলে চোখের ভেতরের চাপ (Intraocular Pressure) বেড়ে যেতে পারে, যা গ্লুকোমার ঝুঁকি সৃষ্টি করে। গ্লুকোমা এমন একটি রোগ যা ধীরে ধীরে দৃষ্টিশক্তি নষ্ট করে এবং অনেক সময় রোগী বুঝতেই পারেন না যতক্ষণ না ক্ষতি স্থায়ী হয়ে যায়। এছাড়া স্টেরয়েড ব্যবহারে চোখে ছানি হওয়ার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। স্টেরয়েড ড্রপের আরেকটি বড় বিপদ হলো এটি চোখের সংক্রমণকে আরও খারাপ করে তুলতে পারে। বিশেষ করে ভাইরাল বা ফাঙ্গাল সংক্রমণের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহারে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং কর্নিয়ায় গুরুতর ক্ষতি হতে পারে, যা শেষ পর্যন্ত অন্ধত্বের কারণ হতে পারে।

স্টেরয়েডযুক্ত ড্রপ দ্রুত আরাম দেয়, তাই এর অপব্যবহার বেশি। কিন্তু দীর্ঘদিন ব্যবহারে-

• চোখের ভেতরের চাপ বেড়ে যায় গ্লকোমার ঝুঁকি তৈরি হয়

• ছানি হওয়ার সম্ভাবনা বাড়ে

• স্থায়ী দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে

“স্টেরয়েড ড্রপ স্বল্পমেয়াদে আরাম দিলেও, দীর্ঘমেয়াদে তা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।”

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার

অনেকেই মনে করেন অ্যান্টিবায়োটিক সব সমস্যার সমাধান। কিন্তু ভাইরাল বা অ্যালার্জির ক্ষেত্রে এটি কার্যকর নয়।

অপ্রয়োজনীয় ব্যবহারে—

• জীবাণুর প্রতিরোধ ক্ষমতা বাড়ে

• ভবিষ্যতে চিকিৎসা কঠিন হয়ে পড়ে

ঝুঁকিপূর্ণ কিছু অভ্যাস

বাংলাদেশে সাধারণভাবে যে ভুলগুলো দেখা যায়—

• অন্যের ড্রপ ব্যবহার

• মেয়াদোত্তীর্ণ ড্রপ ব্যবহার

• দীর্ঘদিন একই ড্রপ ব্যবহার (ডাক্তার ১ মাসের জন্য দিলেও সেটা ৩ বছর ব্যবহার করা)

• সঠিকভাবে সংরক্ষণ না করা

এসব অভ্যাস চোখে সংক্রমণ ও জটিলতা বাড়ায়।

নিরাপদ ব্যবহারের নির্দেশনা

চোখের ড্রপ ব্যবহারে কিছু নিয়ম মানা জরুরি-

• ডাক্তারের পরামর্শ ছাড়া ড্রপ ব্যবহার না করা

• ব্যবহারের আগে হাত পরিষ্কার রাখা

• বোতলের মুখ চোখে স্পর্শ না করা

• নির্ধারিত সময় ও মাত্রা অনুসরণ করা

• একাধিক ড্রপ ব্যবহারে বিরতি রাখা

সচেতনতার বিকল্প নেই

চোখের যত্নে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত চোখ পরীক্ষা এবং সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক জটিলতা এড়ানো সম্ভব।

“চোখের যত্নে অবহেলা মানেই ভবিষ্যতে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি।”

উপসংহার

চোখের ড্রপ সহজলভ্য হওয়ায় অনেকেই এটিকে নিরাপদ মনে করেন। কিন্তু ভুল ব্যবহারে এটি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সচেতনতা বৃদ্ধি এবং সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমেই আমরা এই ঝুঁকি এড়াতে পারি। মনে রাখতে হবে—চোখের ক্ষেত্রে ‘নিজে নিজে চিকিৎসা’ নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই আমাদের দৃষ্টিশক্তি রক্ষার একমাত্র উপায়।

লেখকঃ

পিএইচ.ডি., ফেলো, এমএস (অপট্), ভারত

সিনিয়র কনসালট্যান্ট অপ্টোমেট্রিস্ট

Mail: bulbuloptom@gmail.com

হাসপাতালে চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
চিকিৎসকরা দায়িত্ব পালনকালে ঠিকভাবে সেবা দিচ্ছেন কি না, তা সরেজমিনে গিয়ে তদারকি করা হবে—এমন ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম বিষয়ে এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী যে নির্দেশনা ও বার্তা দিয়েছেন, সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। দায়িত্বরত চিকিৎসকরা নিয়ম অনুযায়ী সেবা দিচ্ছেন কি না, তা দেখতে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে পরিদর্শন করা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না এবং সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আমাদের সব কার্যক্রমের মূল লক্ষ্য হবে—জনসাধারণ যেন বাস্তব উপকার পায়। কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।

স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যসচিব বলেন, স্বাস্থ্য খাতের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শূন্য পদ থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত এসব শূন্য পদ পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি মেডিকেল শিক্ষার মান উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

শহীদ জিয়াউর রহমানের জন্মদিবস উপলক্ষ্য ববিতে ফ্রি ডেন্টাল ক্যাম্প ও সচেতনতা কর্মসূচি
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিবস উপলক্ষ্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে মুখগহ্বরের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী ‘ডেন্টাল ক্যাম্প ও সচেতনতা কর্মসূচি- অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন ডা. মইনুল হাসান (বিডিএস, পিজিটি-অর্থো ও পেডিয়াট্রিক) এবং ডা. নাজমুল কবির হৃদয় (বিডিএস, পিজিটি-বিএসএমএমইউ)।

দিনব্যাপী এই ক্যাম্পে কয়েকশ শিক্ষার্থীকে বিনামূল্যে দাঁতের চেকআপ, পরামর্শ এবং জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্প শুরু করার আগে এক সচেতনতা সভায় চিকিৎসকরা দাঁতের সঠিক যত্ন, নিয়মিত ব্রাশ করার নিয়ম এবং মুখগহ্বরের বিভিন্ন রোগ প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ও ববি ছাত্রদলের নেতাবৃন্দ ও কর্মীবৃন্দ।

আয়োজক ছাত্রদলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষ্য বরিশাল বিশ্ববিদ্যালয় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে, শহীদ জিয়াউর রহমান আদর্শকে শিক্ষার্থীদের জানান দেয়া।

ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শান্ত ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের এই সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এমন উন্নত মানের ডেন্টাল সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

রসায়ন বিভাগের এক সাধারণ শিক্ষার্থী বলেন, ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্পে মাধ্যমে আমার আমাদের দাঁতে কোন সমস্যা হলে সেটা পরিক্ষা করতে পারছি। এইটা আমার জন্য অনেক সুযোগ, আমার যদি বাইরে দেখতাম ৫০০ /১০০০ টাকা লাগতো। ধন্যবাদ যারা এই কর্মসূচির আয়োজন করছেন।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ‘মেডিপ্লাস ওরাল হেলথ’। ক্যাম্পে আগত শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

প্রবীণদের স্বাস্থ্য সেবায় সম্মানের সাথে যত্ন নিশ্চিত করতে হবে: স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, প্রবীণরা আমাদের পরিবারের ভিত্তি এবং আমাদের পথ প্রদর্শক। তাই তাদের স্বাস্থ্য সেবায় সম্মানের সাথে যত্ন নিশ্চিত করতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় নাটোর নার্সিং ইনস্টিটিউট হলরুমে ‘প্রবীণ মানসিক স্বাস্থ্য ও সার্ভিস রুলস’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রবীণরা বার্ধক্যে শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিকভাবে বেশী নির্ভরশীল হন। পরিবারে তাদের পাশে থেকে তাদের একাকিত্ব দূর করতে হবে। আর অসুস্থ্য হয়ে হাসপাতালে আসলে তাদেরকে দরদ দিয়ে যত্ন করতে হবে। এটি আমাদের চাকুরীর দায়িত্ব পালনের পাশাপাশি অমূল্য ইবাদত।

নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল আহসান ও স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. গোলাম কিবরিয়া।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব নব-নির্মিত নাটোর নার্সিং ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, নার্সিং ডিপ্লোমার শিক্ষা কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে। পাশাপাশি এই ইনস্টিটিউটে  নার্সিং কলেজের কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।

এর আগে, ২৫০ শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনকালে সচিব জানান, নতুন জনবল নিয়োগ প্রদান করে সদর হাসপাতালে চার শয্যার আইসিইউ ইউনিট, কিডনী ইউনিটে ডায়ালোসিস কার্যক্রম চালু এবং কার্ডিওলজিস্ট নিয়োগ প্রদান করে সিসিইউ ইউনিট অচিরেই চালু করা হবে।

সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত
গত ৯ ডিসেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম সিটি গেইট সংলগ্ন মোস্তফা হাকিম কলেজ রোডে অবস্থিত গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় এই ট্রেনিং অনুষ্ঠিত হয়।

অক্টোবর মাসে যুক্ত হওয়া নতুন সদস্য ও পুরাতন কিছু সদস্যদের সমন্বয়ে উক্ত ট্রেনিংয়ে ৩০ জন সেচ্ছাসেবী সদস্য সুযোগ পান। সকাল ৯টা থেকে শুরু হওয়া ট্রেনিংয়ের মধ্যে ছিলো ব্লাড গ্রুপিং নির্ণয়, ডায়াবেটিস প্রশিক্ষণ, ব্লাড প্রেসার প্রশিক্ষণ, থ্যালাসেমিয়া, ডায়াবেটিস, ব্লাড জোগাড়, ক্যাম্পিং পরিবেশ ও জনসাধারণ নিয়ন্ত্রণ উক্ত বিষয়ের উপর সেমিনার নেওয়া হয় সবশেষে  পরীক্ষার মধ্যে দিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক আপ ট্রেনিং ২০২৫ সুন্দরভাবে সম্পূর্ণ করা হয়।

মানবতার সেবায় এক ঝাঁক তরুণ স্বপ্নবাজের নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠা সামজিক সেচ্ছাসেবী ও মানবতার সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক আজ একটি আস্থার নাম। রক্তদানের মতো মহৎ কাজকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম— মানুষের হাসি, বেঁচে থাকার আশা আর একফোঁটা রক্তের বিনিময়ে নতুন জীবন বাঁচানোর প্রত্যয়ে।

হেল্থ চেক-আপ ট্রেনিংয়ে অংশগ্রহণকারী উপস্থিত সেচ্ছাসেবীরা এই ট্রেনিং নিয়ে সন্তুষ্টি লাভ করে এবং সামনে আরো এই ধরনের ট্রেনিংয়ে অংশগ্রহণ করে নিজেদের দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চায়।

গুরুদাসপুরে প্রবীণ সম্মাননা অনুষ্ঠান: ১২২ বছরের আব্বাস আলী ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে প্রবীণ সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো এক আবেগঘন ও ব্যতিক্রমী প্রবীণ সম্মাননা প্রদান অনুষ্ঠান। শনিবার সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক প্রবীণের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন ১২২ বছর বয়সী মোঃ আব্বাস আলী। তার দীর্ঘ জীবনের গল্প সবাইকে মুগ্ধ করে, আর দেশি-বিদেশি অতিথিরা তার সঙ্গে কথা বলে সেই ইতিহাস শুনে আবেগাপ্লুত হন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মোঃ জামাল হোসেন। এরপর অতিথিদের  ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আবু দাউদ মিয়া, কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল মোতায়ের, রূপান্তরের প্রেসিডেন্ট তোফাজ্জল হোসেন, এল্ডারলি কেয়ার বাংলাদেশের সভাপতি প্রফেসর ডাঃ ওয়াজিউল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার ডা. ইকবাল হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক  ডাঃ হাবিবুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব গোলাম কিবরিয়া, নাটোরের সিভিল সার্জন ডাঃ মুক্তাদির আরেফিন  গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এবং  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম আলমাছ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম শিশির, টিএমএসএস মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ জাকির হোসেন, অধ্যাপক ডাঃ আইয়ুব আলী, গ্লোবাল উন্নয়ন সংস্থার নজরুল ইসলাম, মাস্তুল ফাউন্ডেশনের রিয়াজ আহমেদ, ফ্রেন্ডশিপ হাসপাতালের মোহাম্মদ শামীম, হিউম্যান এইডের ডাঃ মইনুল ইসলাম ও সোনার বাংলা ফাউন্ডেশনের ইঞ্জিনিয়ার আল ইমরান সরদার।

প্রধান অতিথির বক্তব্যে  ডা. আহমেদ  জামশেদ মোহাম্মাদ বলেন, “একটি সমাজের সভ্যতার মান নির্ভর করে তারা প্রবীণদের কতটা সম্মান দেয় তার ওপর। বাংলাদেশ প্রবীণদের সেবা ও সামাজিক নিরাপত্তায় যে অগ্রগতি করেছে, তা প্রশংসনীয়।” তিনি প্রবীণদের মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্বের কথাও উল্লেখ করেন।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আবু দাউদ মিয়া বলেন, “স্বাস্থ্য, ভালোবাসা ও নিরাপত্তা—এই তিন অধিকার প্রবীণদের নিশ্চিত করতে এনজিওগুলোর আরও সমন্বিত ভূমিকা প্রয়োজন।”

কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল মোতায়ের জানান, তারা প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রকল্প নিতে আগ্রহী।

এল্ডারলি কেয়ার বাংলাদেশের সভাপতি প্রফেসর ডাঃ ওয়াজিউল আলম চৌধুরী বলেন, “স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ নিলে বাংলাদেশ হতে পারে প্রবীণ-বান্ধব দেশ।”

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “গুরুদাসপুরের প্রতিটি প্রবীণ আমাদের অভিভাবক। প্রশাসন তাদের সম্মানজনক জীবনযাপনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।”

অনুষ্ঠান  সঞ্চালনা   করেন চলনবিলের কৃতি সন্তান, স্বাস্থ্য সেবা  এবং  স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান।

টেনরোজ বেসরকারি হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
তারুণ্যে ভরা একদল মানবিক মানুষের উদ্যোগে নাটোরের গুরুদাসপুরে চাঁচকৈড় বাজারে গড়ে ওঠা টেনরোজ বেসরকারি হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।

হৃদরোগ, কিডনি, গাইনি, ডায়াবেটিস, গ্যাস্ট্রো-লিভার ও মেডিসিন— বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক গোলাম মোস্তফা ভুলু বলেন, ‘আমরা প্রতিবছর বিশেষ বিশেষ দিবসে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব।’

গাইনি, মেডিসিন ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ চিকিৎসক ডা. মাহজাবিন মাইশা বলেন, ‘টেনরোজ হেলথ কেয়ারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’

চিকিৎসা নিতে আসা রোগী রমেসা, রহিমা ও কোবাদ জানান, ‘খবর পেয়ে চিকিৎসা নিতে এসেছি। বড় মাপের ডাক্তাররা খুব ভালোভাবে সেবা দিচ্ছেন। এ ধারা অব্যাহত থাকলে আমরা আরও উপকৃত হব।’

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা টেনরোজ হাসপাতালের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সার্বক্ষণিক দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, ‘গত ২৭ তারিখ থেকে সিসিইউতে আছেন খালেদা জিয়া। তিনি ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। অথবা যদি বলি, ডাক্তারদের পরামর্শ মেইন্টেইন করতে পারছেন।’

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি। ডা. জাহিদ বলেন, বাংলাদেশের লাখো কোটি মানুষের দোয়ায় হয়তো এ যাত্রায় সুস্থ হয়ে যাবেন বেগম জিয়া।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশপাশে ভিড় ঠেকাতে ও খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

২ সহস্রাধিক মানুষকে ফ্রি চিকিৎসাসেবা দিলেন এমপি প্রার্থী সেলিম উদ্দিন
বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের অর্থায়নে প্রায় দুই সহস্রাধিক মানুষের জন্য দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তাররা বিভিন্ন বিভাগের রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাও. ফয়জুল ইসলাম, নায়েবে আমির আবুল খয়ের, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ফরিদ আল মামুন, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, প্রবাসী ফারুক আহমদ তাপাদার, ব্যবসায়ী আব্দুল বাছিত, পূর্ব মুড়িয়া জামায়াতের আমির নুরুল হক ও সেক্রেটারি খায়রুল ইসলাম, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, স্থানীয় জামায়াত নেতা আব্দুল আহাদ হারই, তাজ উদ্দিন শামিম, জহিরুল ইসলাম, হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন ও আলিম উদ্দিন, পূর্ব মুড়িয়া শিবিরের সভাপতি দাইয়ানুর রহমান ও সেক্রেটারি আদিল শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে এমপি প্রার্থী সেলিম উদ্দিনের অর্থায়নে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন।

স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে এমপি প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক সেবামূলক কর্মসূচি পরিচালনার মাধ্যমে প্রশংসা অর্জন করছেন জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

আয়ুর্বেদিক চিকিৎসা ও দেবজ্যোতি দত্ত: বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নবদিগন্ত
আয়ুর্বেদ, প্রাচীন ভারতীয় চিকিৎসাশাস্ত্র, স্বাস্থ্য ও জীবনধারার প্রতি একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি প্রদান করে। শুধুমাত্র রোগ নিরাময়ে নয়, বরং রোগ প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও জীবনধারার সুষমতা বজায় রাখতে এই শাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা আমাদের জীবনধারায় প্রাকৃতিক এবং দীর্ঘস্থায়ী সমাধান প্রদান করে।

বাংলাদেশে আয়ুর্বেদিক চিকিৎসার প্রসার এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছেন একজন নিবেদিত প্রাণ চিকিৎসক, দেবজ্যোতি দত্ত। তিনি একই সাথে আয়ুর্বেদাচার্য ও এপিজেনেটিক্স বিশারদ হিসেবে সমাজে অমূল্য অবদান রাখছেন।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেন ২০১৬ সালে। তার শিক্ষাজীবন ছিল বিজ্ঞানভিত্তিক, কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা তাকে আয়ুর্বেদ এবং প্রাকৃতিক জীবনধারার প্রতি আকৃষ্ট করে। ছোট বেলা থেকেই তিনি অসুস্থ থাকতেন। প্রায় ১০–১২ বছর ধরে দীর্ঘস্থায়ী অসুস্থতার সঙ্গে সংগ্রাম করতে করতে তিনি উপলব্ধি করেন যে, প্রকৃতির নিজস্ব কিছু নিয়ম রয়েছে যা পৃথিবীর সকল প্রাণ তা অনুসরণ করে। মানুষ সেই নিয়মসকল কালের পরিক্রমায় ভুলতে বসেছে। তার ভুল খাদ্যাভ্যাস, প্রাকৃতিক নিয়মের ছন্দপতন, অনিয়মিত জীবনধারা এবং মানসিক অশান্তিই তার অসুস্থতার মূল কারণ।

নিজের অসুস্থতার মূলে পৌঁছানোর জন্য দেবজ্যোতি দত্ত আয়ুর্বেদ এবং প্রাকৃতিক জীবনধারার নীতিমালা অনুসন্ধান করতে শুরু করেন। তার সমাধানের খোঁজ করতে করতে তিনি আয়ুর্বেদ এর সন্ধান পান। আয়ুর্বেদ থেকে তিনি শিখেন কিভাবে খাদ্যাভ্যাস, জীবনধারা, মানসিক শান্তি এবং প্রাকৃতিক ঔষধ একসাথে মিলিয়ে শরীর ও মনকে সুস্থ রাখা যায়। মাত্র কয়েক মাসের মধ্যে আয়ুর্বেদিক জীবনধারার মাধ্যমে তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন। এই অভিজ্ঞতা তাকে আয়ুর্বেদ শাস্ত্রের প্রতি তীব্র আকর্ষণ এবং নেশা দেয়।

২০১৮ সালে, চাকরিরত অবস্থায় তিনি আয়ুর্বেদের উপর পুনরায় সাড়ে ৫ বছরের আয়ুর্বেদ কোর্স এ গ্রাজুয়েশন করার জন্য ভারতের রাজস্থানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (NIA, Rajasthan) যান। কঠোর অধ্যয়নের পর তিনি আয়ুর্বেদাচার্য হিসেবে দেশে ফিরে আসেন এবং তার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাস্থ্যসচেতন ও সুস্থ জীবনধারায় সাহায্য করতে শুরু করেন।

তার চিকিৎসা দর্শন একদম অনন্য। তিনি বিশ্বাস করেন, রোগের চেয়ে বড় সমাধান হলো সুস্থতা বজায় রাখা। আয়ুর্বেদ পদ্ধতিতে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য উন্নয়নের জন্য খাদ্য, জীবনধারা, যোগব্যায়াম, ধ্যান এবং প্রাকৃতিক ঔষধের ব্যবহারকে তিনি সমন্বয় করেন। এছাড়াও, তিনি এপিজেনেটিক্সের জ্ঞান ব্যবহার করে রোগের বংশগত প্রভাব এবং পরিবেশগত প্রভাবকে বোঝার মাধ্যমে ব্যক্তিগত স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করেন যা আধুনিক জেনেটিক বিজ্ঞান এবং প্রাচীন আয়ুর্বেদিক জ্ঞানের মিলনের একটি অনন্য উদাহরণ।

দেবজ্যোতি দত্ত শুধু চিকিৎসক হিসেবেই সীমাবদ্ধ নন। তিনি জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য শিক্ষা প্রচারের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তার লেখা “স্বাস্থ্য দর্পণ” বইটি সেই প্রচেষ্টার ফল। বইটিতে তিনি সহজ ভাষায় জীবনধারা, খাদ্যাভ্যাস, প্রাকৃতিক ঔষধ এবং আয়ুর্বেদিক নীতিমালা বর্ণনা করেছেন। ইতিমধ্যেই এই বই দেশের মধ্যে এবং বিদেশে ১,০০০ কপিরও বেশি বিক্রি হয়েছে। এই বইটি পাঠকদের জন্য একটি দিকনির্দেশনা, যার মাধ্যমে তারা নিজেরা স্বাস্থ্যকর জীবনধারার দিকে পদক্ষেপ নিতে পারেন।

বর্তমানে তিনি বাংলাদেশে আয়ুর্বেদিক চিকিৎসা এবং জনস্বাস্থ্য সচেতনতার জন্য বিভিন্ন কর্মশালা, সেমিনার ও স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করছেন। তিনি রোগীদের সাথে সরাসরি কাজ করছেন এবং স্বাস্থ্য সমস্যার মূল কারণ চিহ্নিত করে ব্যক্তিগত জীবনধারা পরিবর্তনের মাধ্যমে সুস্থতা নিশ্চিত করছেন। তার এই নিবেদিত প্রাণ প্রচেষ্টা শুধু রোগ নিরাময়ে নয়, বরং স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

দেবজ্যোতি দত্তের কাজ প্রমাণ করে যে, আয়ুর্বেদিক চিকিৎসা কেবল একটি প্রাচীন শাস্ত্র নয়, বরং আধুনিক জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ও প্রমাণিত স্বাস্থ্য পদ্ধতি। তিনি দীর্ঘকালীন রোগীদের সুস্থতার মাধ্যমে প্রমাণ করেছেন যে, খাদ্য, জীবনধারা, মানসিক শান্তি এবং প্রাকৃতিক ঔষধের সঠিক সংমিশ্রণ রোগ প্রতিরোধ এবং সুস্থ জীবনধারা বজায় রাখতে অপরিহার্য। এপিজেনেটিক্সের জ্ঞান ব্যবহার করে তিনি দেখান যে, আমাদের জেনেটিক প্রোগ্রাম শুধু আমাদের শারীরিক গঠন নির্ধারণ করে না, বরং জীবনধারা ও পরিবেশের মাধ্যমে স্বাস্থ্য এবং রোগের প্রবণতাও প্রভাবিত হয়।

বাংলাদেশে আয়ুর্বেদিক চিকিৎসার প্রসার ও জনপ্রিয়তার ক্ষেত্রে দেবজ্যোতি দত্তের অবদান অনন্য। একজন শিক্ষিত বিজ্ঞানী থেকে আয়ুর্বেদিক চিকিৎসক এবং এপিজেনেটিক্স বিশারদ হয়ে উঠা তার পথচলা, তীব্র অধ্যবসায়, জীবনের প্রতি আন্তরিকতা এবং মানুষের কল্যাণে অঙ্গীকারের প্রতিফলন।

পরিশেষে বলা যায়, আয়ুর্বেদিক চিকিৎসা শুধু রোগ নিরাময়ের মাধ্যম নয়; এটি জীবনধারার পরিবর্তন, স্বাস্থ্য সচেতনতা এবং প্রাকৃতিক জীবনধারার প্রতি অনুপ্রেরণা।

তার অনন্য অবদান বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ও জীবনধারাকে নতুন মাত্রা দিচ্ছে এবং প্রমাণ করছে যে, বিজ্ঞান ও প্রাচীন জ্ঞানের সংমিশ্রণ সমাজের কল্যাণে কতটা কার্যকর হতে পারে। তার জীবন নিজেই একটি প্রেরণার গল্প।